এআই-এর জাদুতে গুগল ফটোস: যে ৫ কাজ বদলে দেবে ছবি সম্পাদনা
একসময় গুগল ফটোস মানেই ছিল শুধু ছবি সংরক্ষণের একটি অ্যাপ। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যুক্ত হওয়ার পর এটি ধীরে ধীরে রূপ নিচ্ছে একটি শক্তিশালী সৃজনশীল প্ল্যাটফর্মে। এখন সাধারণ ব্যবহারকারীরাও সহজেই পেশাদার মানের ছবি সম্পাদনার সুবিধা পাচ্ছেন।
হাসি ঠিক করা, চোখ খোলা, সানগ্লাস সরানো থেকে শুরু করে সাধারণ ছবিকে শিল্পীসুলভ পোর্ট্রেটে রূপ দেওয়ার মতো কাজগুলো এখন সম্ভব হচ্ছে মাত্র কয়েকটি নির্দেশেই। নতুন আপডেটগুলো ছবি সম্পাদনাকে যেমন সহজ করেছে, তেমনি সৃজনশীলতার নতুন দুয়ারও খুলে দিয়েছে।
চলুন জেনে নেওয়া যাক, গুগল ফটোসে এআই ব্যবহার করে যে ৫টি চমকপ্রদ কাজ করা যাচ্ছে—
১. হাসি ঠিক করা ও সানগ্লাস সরানো
অনেক সময় দারুণ একটি ছবি তুললেও চোখ বন্ধ, হাসি ঠিক না হওয়া বা সানগ্লাস থাকার মতো ছোটখাটো সমস্যায় ছবি নষ্ট হয়ে যায়। এখন আর চিন্তা নেই।
‘Help Me Edit’ অপশনে গিয়ে শুধু লিখে দিলেই হবে— কে হাসবে, কার চোখ খোলা হবে বা কার সানগ্লাস সরাতে হবে। গুগল ফটোস স্বয়ংক্রিয়ভাবে মুখের স্বাভাবিকতা বজায় রেখে নিখুঁত সম্পাদনা করে দেবে।
২. শুধু বললেই ছবি সম্পাদনা
জটিল এডিটিং টুল ব্যবহারের ঝামেলা শেষ। এখন ভয়েস বা লেখার মাধ্যমে নির্দেশ দিলেই গুগল ফটোস আপনার পছন্দ অনুযায়ী ছবি সম্পাদনা করবে।
নতুন এই এআই-চালিত এডিটর আইওএস প্ল্যাটফর্মেও যুক্ত হচ্ছে, যেখানে এক-ট্যাপ সাজেশন ও সহজ জেসচারের মাধ্যমে কাজ করা যাবে। আপাতত ফিচারটি যুক্তরাষ্ট্রে চালু রয়েছে।
৩. এআই টেমপ্লেট দিয়ে ছবিকে নতুন রূপ দেওয়া
গুগল ফটোসে যুক্ত হয়েছে ‘Create with AI’ সেকশন। এখানে থাকা এআই টেমপ্লেট ব্যবহার করে সহজেই বলা যাবে—
‘আমাকে হাই-ফ্যাশন ফটোশুটে রাখো’
‘একটি পেশাদার হেডশট বানাও’
‘ছবিটিকে ছুটির শুভেচ্ছা কার্ডে রূপান্তর করো’
মাত্র কয়েক সেকেন্ডেই ছবির পুরো লুক বদলে যাবে।
৪. ‘Ask’ বাটনে ছবি সম্পর্কে জানুন আরও বেশি
আগে ‘Ask Photos’ ফিচার শুধু ছবি খুঁজে পেতে সাহায্য করত। এখন নতুন ‘Ask’ বাটনের মাধ্যমে একটি ছবি নিয়ে আরও গভীরভাবে কাজ করা যাবে।
৫. ছবি দেখেই প্রশ্ন করুন, এডিট করুন
ছবি দেখার সময় ‘Ask’ বাটনে ট্যাপ করে ছবির ভেতরের বিষয়বস্তু সম্পর্কে প্রশ্ন করা যাবে। পাশাপাশি কী ধরনের পরিবর্তন চান, তা লিখলেই এআই কয়েক সেকেন্ডের মধ্যে সেই পরিবর্তন করে দেখাবে। সাজেশন চিপ ব্যবহার করেও কথোপকথন শুরু করা যাবে।
সব মিলিয়ে, গুগল ফটোসে এআই-এর নতুন এই ফিচারগুলো শুধু ছবি সংরক্ষণের ধারণাকেই বদলে দেয়নি, বরং স্মৃতিগুলোকে নতুনভাবে সাজানো, আবিষ্কার করা ও উপভোগ করার অভিজ্ঞতায় যুক্ত করেছে এক ভিন্ন মাত্রা।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!