Dark Mode
Image
  • Sunday, 28 June 2026
ঘরেই বানান টাটকা স্ট্রবেরি জ্যাম

ঘরেই বানান টাটকা স্ট্রবেরি জ্যাম

সকালের নাস্তায় ব্রেডের সঙ্গে জ্যাম বা জেলি যেন অনেকের কাছেই প্রিয় একটি খাবার। তবে বাজারের অনেক জ্যামে কৃত্রিম রং, অতিরিক্ত চিনি বা ক্ষতিকর প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগ প্রায়ই শোনা যায়। তাই পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় চাইলে খুব সহজেই ঘরেই তৈরি করে নিতে পারেন টাটকা ও স্বাস্থ্যকর স্ট্রবেরি জ্যাম।

মাত্র কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করা যায় এই মজাদার জ্যাম, যা ব্রেড, প্যানকেক বা ডেজার্টের সঙ্গে খেতে দারুণ লাগে।

যা যা লাগবে

  • ফ্রেশ স্ট্রবেরি – ৫০০ গ্রাম
  • চিনি – ৩০০ গ্রাম
  • লেবুর রস – ২০ গ্রাম

যেভাবে তৈরি করবেন

প্রথমে স্ট্রবেরিগুলো ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিন।

এরপর একটি প্যানে স্ট্রবেরিগুলো দিয়ে হালকা আঁচে জ্বাল দিতে থাকুন। চাইলে অল্প একটু পানি যোগ করতে পারেন। কিছুক্ষণ পর স্ট্রবেরি নরম হয়ে গলে যেতে শুরু করবে।

এ সময় চিনি দিয়ে ভালোভাবে নাড়তে থাকুন, যাতে নিচে লেগে না যায়। চিনি মেশানোর পর স্ট্রবেরি থেকে বের হওয়া রস ধীরে ধীরে ঘন ও আঠালো হতে শুরু করবে।

মিশ্রণটি ঘন হয়ে এলে লেবুর রস দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চুলা বন্ধ করে দিন।

এরপর জ্যামটি ঠান্ডা করে একটি পরিষ্কার কাঁচের জারে ভরে ফ্রিজে সংরক্ষণ করুন।

কোনো কৃত্রিম রং বা প্রিজারভেটিভ ছাড়াই তৈরি এই স্ট্রবেরি জ্যাম ফ্রিজে প্রায় এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকে। ঘরোয়া এই রেসিপি স্বাদ ও স্বাস্থ্যের দারুণ সমন্বয় হতে পারে আপনার পরিবারের জন্য।

Comment / Reply From