Dark Mode
Image
  • Wednesday, 13 May 2026
ঝটপট বানান ক্রিমি মেয়ো পাস্তা

ঝটপট বানান ক্রিমি মেয়ো পাস্তা

অফিস বা ক্লাস শেষে ঝটপট কিছু সুস্বাদু খেতে ইচ্ছে করলেই অনেকের পছন্দের তালিকায় থাকে পাস্তা। সাধারণত চিজ পাস্তা, হোয়াইট সস পাস্তা বা বেকড পাস্তা বেশি জনপ্রিয় হলেও ঘরেই খুব সহজে তৈরি করা যায় ভিন্ন স্বাদের ক্রিমি মেয়ো পাস্তা।

অল্প সময়েই তৈরি করা যায় এই রেসিপি, আর স্বাদে এটি ছোট-বড় সবার মন জয় করতে পারে সহজেই।

যা যা লাগবে

পাস্তা সেদ্ধ করার জন্য

  • পাস্তা – ২ থেকে ৩ কাপ
  • লবণ – আধা চা চামচ
  • সামান্য তেল

মেয়ো মিক্সচার তৈরির জন্য

  • মেয়োনিজ – ৫ টেবিল চামচ
  • টমেটো সস – ৩ টেবিল চামচ

রান্নার জন্য

  • চিকেন/চিংড়ি/মাশরুম – পছন্দমতো
  • তেল বা বাটার – ২ টেবিল চামচ
  • পেঁয়াজ, কাঁচামরিচ, ক্যাপসিকামসহ পছন্দের সবজি
  • লবণ – স্বাদমতো
  • গোল মরিচের গুঁড়ো – সামান্য
  • টেস্টিং সল্ট – সামান্য

চিকেন ব্যবহার করলে আগে থেকেই আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়ো ও লবণ দিয়ে মেরিনেট করে রাখতে পারেন।

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি বড় পাত্রে পানি গরম করে তাতে সামান্য তেল ও লবণ দিন। এরপর পাস্তা সেদ্ধ করে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আলাদা করে রাখুন।

অন্য একটি প্যানে তেল বা বাটার গরম করে মেরিনেট করা চিকেন, চিংড়ি বা মাশরুম ভালোভাবে ভেজে নিন। এরপর পেঁয়াজ, কাঁচামরিচ, ক্যাপসিকামসহ পছন্দের সবজি দিয়ে কিছুক্ষণ ভাজুন।

সবজি নরম হয়ে এলে সেদ্ধ করা পাস্তা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার লবণ, টেস্টিং সল্ট ও গোল মরিচের গুঁড়ো ছড়িয়ে দিন।

এরপর মেয়োনিজ ও টমেটো সস মিশিয়ে তৈরি করা মেয়ো মিক্সচার পাস্তায় ঢেলে ভালোভাবে নেড়ে নিন। সব উপকরণ মিশে গেলে চুলা বন্ধ করে নামিয়ে ফেলুন।

সবশেষে উপরে সামান্য মেয়োনিজ ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন ক্রিমি মেয়ো পাস্তা।

কম সময়ে তৈরি করা এই পাস্তা হতে পারে বিকেলের ক্ষুধা মেটানোর দারুণ সমাধান। চাইলে অফিস বা ক্লাস শেষে ঝটপট তৈরি করেও উপভোগ করতে পারেন ভিন্ন স্বাদের এই রেসিপি।

 

Comment / Reply From