দই দিয়েই বানান নরম স্পঞ্জ কেক!
চায়ের আড্ডা কিংবা বিকেলের নাস্তা—ঘরে তৈরি নরম কেকের স্বাদই আলাদা। আর সেই কেক যদি তৈরি হয় দই দিয়ে, তাহলে স্বাদে যেমন বাড়তি মোলায়েম ভাব আসে, তেমনি কেকও হয় আরও সফট ও স্পঞ্জি। খুব সহজ কিছু উপকরণেই বাড়িতেই তৈরি করা যায় এই সুস্বাদু দইয়ের কেক।
যেসব উপকরণ লাগবে
- ডিম – ৩টি
- পানি ঝরানো দই – ১ কাপ
- তেল বা মাখন – আধা কাপ
- ভ্যানিলা এসেন্স – ১ চা-চামচ
- ময়দা – দেড় কাপ
- কর্নফ্লাওয়ার – ১ টেবিল চামচ
- বেকিং পাউডার – ১ চা-চামচ
- চিনি – ১ কাপ
- লেবুর মিহি খোসা – ১ চা-চামচ
- লবণ – ১ চিমটি
যেভাবে তৈরি করবেন
প্রথমে ওভেন ১৭৫ ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে নিন। এরপর একটি বড় বাটিতে ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা করে রাখুন।
ডিমের কুসুমের সঙ্গে দই ও মাখন বা তেল ভালোভাবে বিট করুন। এরপর ভ্যানিলা এসেন্স মিশিয়ে আবার বিট করে নিন।
অন্য একটি পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার ও বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে রাখুন।
এবার ডিমের সাদা অংশ আলাদা করে বিট করতে থাকুন। ধীরে ধীরে চিনি যোগ করে এমনভাবে বিট করুন, যাতে ফোমের মতো শক্ত মিশ্রণ তৈরি হয়।
এরপর ময়দার মিশ্রণের সঙ্গে অল্প অল্প করে এই ফোম মেশান। স্প্যাচুলা দিয়ে ধীরে ধীরে মেশাতে হবে, যাতে বাতাস বের হয়ে না যায়। শেষে লেবুর খোসা কুঁচি ও এক চিমটি লবণ মিশিয়ে দিন।
কেকের মোল্ডে ব্যাটার ঢেলে হালকা ট্যাপ করে ভেতরের বাতাস বের করে নিন। তারপর প্রিহিটেড ওভেনে প্রায় ৩৫ মিনিট বেক করুন।
কেক ঠান্ডা হলে পছন্দমতো কেটে পরিবেশন করুন। চাইলে ওপরে হালকা চিনি গুঁড়া বা ফল দিয়ে সাজিয়েও পরিবেশন করতে পারেন।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!