Dark Mode
Image
  • Thursday, 03 September 2026
সহজ রেসিপিতে বানান পুষ্টিকর বাদামের শরবত

সহজ রেসিপিতে বানান পুষ্টিকর বাদামের শরবত

গরমে শরীর ঠান্ডা রাখা এবং পুষ্টির ঘাটতি পূরণ—দুটো কাজই একসঙ্গে করতে পারে এক গ্লাস বাদামের শরবত। বাইরে থেকে কেনা পানীয়ের বদলে খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই স্বাস্থ্যকর ও সুস্বাদু পানীয়টি। এতে রয়েছে দুধ, বিভিন্ন বাদাম ও প্রাকৃতিক সুগন্ধি উপাদান, যা শরীরকে সতেজ রাখার পাশাপাশি শক্তিও জোগায়।

উপকরণ

  • দুধ: ১ কাপ
  • কাঠবাদাম: ৬–৮টি
  • কাজুবাদাম: ৪–৫টি
  • পেস্তা: ৪–৫টি
  • জাফরান: ৩–৪টি
  • মধু বা চিনি: স্বাদমতো
  • এলাচিগুঁড়া: এক চিমটি

প্রণালি

প্রথমে একটি বাটিতে গরম পানিতে কাঠবাদাম, কাজুবাদাম ও পেস্তা ১৫–২০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর কাঠবাদামের খোসা ছাড়িয়ে নিন।

সব বাদাম অল্প দুধ দিয়ে ব্লেন্ড করে মসৃণ পেস্ট তৈরি করুন। অন্যদিকে এক কাপ দুধ ফুটিয়ে নিয়ে আঁচ কমিয়ে দিন।

এবার দুধের মধ্যে বাদামের পেস্ট ঢেলে ভালোভাবে নেড়ে ২–৩ মিনিট জ্বাল দিন। সামান্য গরম দুধে আগে থেকে ভিজিয়ে রাখা জাফরান মিশিয়ে দিন। শেষে এলাচিগুঁড়া ও মধু বা চিনি দিয়ে নামিয়ে নিন।

হালকা গরম বা ঠান্ডা—দুইভাবেই পরিবেশন করা যায় এই শরবত। প্রতিদিনের খাদ্যতালিকায় যোগ করলে এটি শরীরকে শক্তি জোগানোর পাশাপাশি স্বাদেও এনে দেবে ভিন্নতা।

Comment / Reply From