Dark Mode
Image
  • Thursday, 03 September 2026
৯ দিন বয়সেই বিশ্বরেকর্ড সিম্বার

৯ দিন বয়সেই বিশ্বরেকর্ড সিম্বার

মাত্র ৯ দিন বয়সেই বিশ্বরেকর্ড গড়ে চমক দেখিয়েছে ‘সিম্বা’ নামের একটি ছাগলছানা। পাকিস্তানের করাচিতে জন্ম নেওয়া এই ছাগলছানাটি বিশ্বের সবচেয়ে লম্বা কানওয়ালা ছাগলের খেতাব অর্জন করেছে।

জানা গেছে, সিম্বার দুই কানের দৈর্ঘ্য প্রায় ৪৮ সেন্টিমিটার, যা তাকে এই অনন্য রেকর্ডের অধিকারী করেছে। ছাগলছানাটির মালিক মুহাম্মদ হাসান নারেজো ইতোমধ্যেই এটিকে আন্তর্জাতিকভাবে পরিচিত করে তুলেছেন।

পাকিস্তানে ছাগল পালন শুধু শখের মধ্যেই সীমাবদ্ধ নেই; এটি এখন একটি লাভজনক শিল্পে পরিণত হয়েছে। দেশটিতে প্রতি বছর প্রায় ৩ লাখ টন মাংস, ৩ কোটি চামড়া, ২৫ হাজার টন লোম এবং ৯ লাখ টন দুধ উৎপাদন হয়—যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বিশেষজ্ঞরা বলছেন, কম বিনিয়োগে শুরু করা গেলেও পরিকল্পিতভাবে এগোলে ছাগল পালন একটি সফল বাণিজ্যিক উদ্যোগে রূপ নিতে পারে। ‘সিম্বা’র মতো ব্যতিক্রমী উদাহরণ এই খাতকে আরও জনপ্রিয় করে তুলছে।

Comment / Reply From