Dark Mode
Image
  • Tuesday, 31 March 2026
এটিএম পিন ৪ ডিজিটই কেন?

এটিএম পিন ৪ ডিজিটই কেন?

ডিজিটাল যুগে নগদ টাকার ঝামেলা অনেকটাই কমে গেছে। এখন ডেবিট বা ক্রেডিট কার্ড থাকলেই প্রয়োজন অনুযায়ী সহজেই এটিএম থেকে টাকা তোলা যায়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন—এটিএমে ব্যবহৃত পিন নম্বর সাধারণত ৪ সংখ্যারই হয় কেন?

এটিএমের সূচনা যেভাবে

এটিএম (অটোমেটেড টেলার মেশিন) ধারণাটি প্রথম আসে স্কটল্যান্ডের উদ্ভাবক John Shepherd-Barron-এর মাথায়। ১৯৬৭ সালের ২৭ জুন Barclays Bank-এর লন্ডনের এনফিল্ড শাখায় প্রথম এটিএম স্থাপন করা হয়। তখন থেকেই পিন নম্বরের মাধ্যমে নিরাপদ লেনদেনের ব্যবস্থা চালু হয়।

এটিএম কীভাবে কাজ করে?

গ্রাহক কার্ড প্রবেশ করানোর পর পিন নম্বর দেন। এরপর সিস্টেম ব্যবহারকারীর পরিচয় যাচাই করে ব্যাংকের সার্ভারে অনুরোধ পাঠায়। কয়েক সেকেন্ডের মধ্যেই যাচাই সম্পন্ন হলে টাকা উত্তোলন করা সম্ভব হয়।

৪ সংখ্যার পিন কেন ব্যবহার করা হয়?

প্রথমদিকে এটিএম পিন ছিল ৬ সংখ্যার। তবে ব্যবহারিক ক্ষেত্রে দেখা যায়, অনেক গ্রাহক দীর্ঘ পিন মনে রাখতে সমস্যায় পড়ছেন। ফলে সহজে মনে রাখার সুবিধার জন্য পিনকে ৪ সংখ্যায় নামিয়ে আনা হয়।

৪ ডিজিটের পিন একদিকে যেমন সহজে মনে রাখা যায়, তেমনি নিরাপত্তার দিক থেকেও এটি যথেষ্ট কার্যকর। কারণ ৪ অংকের সমন্বয়ে হাজারো সম্ভাব্য কম্বিনেশন তৈরি করা যায়, যা অনুমান করা কঠিন।

নিরাপত্তার দিক থেকে কী যথেষ্ট?

বিশেষজ্ঞদের মতে, ৬ সংখ্যার পিন আরও বেশি নিরাপদ হতে পারত। বর্তমানে কিছু দেশে ৬ ডিজিটের পিন ব্যবহারের সুযোগ রয়েছে। তবে ৪ ডিজিটের পিন সহজতা ও নিরাপত্তার মধ্যে একটি ভারসাম্য তৈরি করে।

এটিএম ব্যবহারে যে বিষয়গুলো মাথায় রাখবেন

  • লেনদেনের আপডেট পেতে মোবাইল নম্বর ও ইমেইল যুক্ত রাখুন
  • নিরাপত্তাহীন বা অচেনা বুথ এড়িয়ে চলুন
  • পিন নম্বর গোপন রাখুন এবং নিয়মিত পরিবর্তন করুন
  • ভিড় এড়িয়ে সুবিধাজনক সময়ে টাকা তুলুন
  • কার্ড হারালে দ্রুত ব্যাংকের সঙ্গে যোগাযোগ করুন

ডিজিটাল লেনদেন সহজ হলেও নিরাপত্তা বিষয়ে সচেতন থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Comment / Reply From

You May Also Like