কুয়াকাটায় ভেসে এলো বিরল কচ্ছপ
Kuakata Sea Beach সৈকতে ভেসে এসেছে বিরল প্রজাতির একটি মৃত কচ্ছপ, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদরা।
বৃহস্পতিবার বিকেলে সৈকতের বালিয়াড়িতে স্থানীয়রা প্রথম কচ্ছপটির মরদেহ দেখতে পান। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে বন বিভাগ।
স্থানীয়দের তথ্যমতে, কচ্ছপটির ওজন আনুমানিক ৩০ থেকে ৩৫ কেজি। এটি হোটেল সিভিউ সংলগ্ন সৈকতের তীরে ভেসে আসে বলে জানা গেছে।
উপকূলীয় পরিবেশ রক্ষায় কাজ করা সংগঠন UPARA-এর যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, “বারবার বিপন্ন প্রজাতির কচ্ছপের মৃতদেহ সৈকতে ভেসে আসা সামুদ্রিক পরিবেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনার পেছনের কারণ খুঁজে বের করতে দ্রুত বৈজ্ঞানিক গবেষণা জরুরি।”
এদিকে বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান জানান, দুর্গন্ধ ছড়িয়ে পড়া প্রতিরোধে কচ্ছপটির মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ঘটনা সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্যহীনতার ইঙ্গিত দিতে পারে, যা ভবিষ্যতে আরও বড় পরিবেশগত ঝুঁকির কারণ হতে পারে।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!