Dark Mode
Image
  • Tuesday, 31 March 2026
কেটে গেলে সঙ্গে সঙ্গে কী করবেন?

কেটে গেলে সঙ্গে সঙ্গে কী করবেন?

: রান্নাঘরে কাজ করতে গিয়ে বা দৈনন্দিন ব্যস্ততায় হাত-পা কেটে যাওয়া খুবই সাধারণ একটি ঘটনা। বিশেষ করে ধারালো সরঞ্জাম ব্যবহারের সময় কিংবা শিশুদের খেলাধুলার মধ্যে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে। তবে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে ছোটখাটো কাটা-ছেঁড়া সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

কাটা-ছেঁড়ার ধরন কী?

ধারালো কিছুতে কেটে গেলে তাকে বলা হয় কাট ইনজুরি। আর ভোঁতা আঘাতে ত্বক ছিঁড়ে বা থেঁতলে গেলে তাকে বলা হয় ল্যাসারেশন। যাই হোক না কেন, প্রথম লক্ষ্য হওয়া উচিত রক্তপাত বন্ধ করা এবং সংক্রমণ প্রতিরোধ করা।


কেটে গেলে কী করবেন?

🔹 রক্তপাত বন্ধ করুন:
পরিষ্কার কাপড় বা গজ দিয়ে কাটা জায়গাটি শক্ত করে চেপে ধরুন। অন্তত ২০-৩০ মিনিট ধরে চাপ দিলে সাধারণত রক্তপাত বন্ধ হয়ে যায়।

🔹 উঁচু করে রাখুন:
আক্রান্ত স্থানটি হৃদপিণ্ডের চেয়ে একটু উঁচুতে রাখুন। প্রয়োজনে কাপড়ে মোড়া বরফ ব্যবহার করতে পারেন।

🔹 পরিষ্কার করুন:
রক্ত বন্ধ হলে প্রবাহমান পরিষ্কার পানিতে ক্ষতস্থান ধুয়ে নিন। প্রয়োজনে সাবান, আয়োডিন বা অ্যান্টিসেপটিক ব্যবহার করতে পারেন।

🔹 মলম ব্যবহার করুন:
মিউপিরোসিন বা নিওমাইসিনজাত অ্যান্টিবায়োটিক মলম পাতলা করে লাগিয়ে দিন। এরপর পরিষ্কার ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখুন।

🔹 বিকল্প ব্যবস্থা:
অ্যান্টিসেপটিক না থাকলে হলুদের গুঁড়া বা লবণ পানি ব্যবহার করা যেতে পারে।

🔹 ব্যান্ডেজ পরিবর্তন:
প্রতিদিন অন্তত একবার ব্যান্ডেজ বদলান। ক্ষতস্থানে লালচে ভাব, ফোলা বা ব্যথা বাড়লে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।


কখন সতর্ক হবেন?

  • রক্ত ফিনকি দিয়ে বের হলে বুঝতে হবে রক্তনালী কেটে গেছে
  • দীর্ঘ সময়েও রক্তপাত বন্ধ না হলে
  • মাথা ঘোরা, দুর্বলতা বা অজ্ঞান হয়ে পড়া
  • জ্বর বা সংক্রমণের লক্ষণ দেখা দিলে

বিশেষ সতর্কতা

  • নোংরা বা ধাতব বস্তুতে কেটে গেলে টিটেনাস টিকা নেওয়া জরুরি
  • কোনো বস্তু (রড/টেঁটা) শরীরে ঢুকে গেলে তা নিজে থেকে বের করার চেষ্টা করবেন না
  • গুরুতর ক্ষেত্রে দ্রুত হাসপাতালে নিয়ে যান

সচেতনতা ও দ্রুত প্রাথমিক চিকিৎসা ছোট দুর্ঘটনাকেও বড় বিপদ থেকে রক্ষা করতে পারে।

Comment / Reply From