গরমে ফিট থাকতে ট্রাই করুন ৬ ডিটক্স ড্রিংকস
প্রচণ্ড গরমে শরীর ক্লান্ত হয়ে পড়া, পানিশূন্যতা কিংবা অবসাদ এখন খুব সাধারণ সমস্যা। এই সময়ে শরীরকে সতেজ ও হাইড্রেটেড রাখতে অনেকেই ভরসা রাখছেন ডিটক্স ড্রিংকসের ওপর। স্বাস্থ্যসচেতনদের কাছে জনপ্রিয় এই পানীয় শুধু শরীর ঠান্ডা রাখতেই নয়, বরং শরীরের ভেতরের টক্সিন দূর করতেও সাহায্য করে।
সবচেয়ে ভালো বিষয় হলো, ঘরেই খুব সহজে তৈরি করা যায় নানা স্বাদের ডিটক্স ড্রিংকস। বাজারের প্যাকেটজাত জুসের তুলনায় এগুলো অনেক বেশি স্বাস্থ্যকর ও পুষ্টিকর।
ডিটক্স ড্রিংকস আসলে কী?
ডিটক্স ড্রিংকস বা ডিটক্স ওয়াটার হলো এমন পানীয়, যা শরীরকে হাইড্রেট রাখার পাশাপাশি ভেতরের দূষিত উপাদান বের করতে সহায়তা করে। সাধারণত পানি, বিভিন্ন ফল, সবজি, পুদিনা পাতা, আদা কিংবা লেবু ব্যবহার করে এসব পানীয় তৈরি করা হয়।
এতে কোনো ধরনের কৃত্রিম রং বা রাসায়নিক উপাদান থাকে না। তাই গরমে শরীরকে ফ্রেশ ও ফিট রাখতে এটি হতে পারে দারুণ একটি স্বাস্থ্যকর অভ্যাস।
ঘরেই বানিয়ে নিন ৬ ধরনের সামার ডিটক্স ড্রিংকস
১. লেবু-পুদিনার ডিটক্স ওয়াটার
সবচেয়ে সহজ ও জনপ্রিয় ডিটক্স ড্রিংকসের মধ্যে এটি অন্যতম। পানিতে লেবুর টুকরা ও পুদিনা পাতা ভিজিয়ে রাখলেই তৈরি হয়ে যায় রিফ্রেশিং একটি পানীয়।
চাইলে এতে শসা, কমলা কিংবা আনারসও যোগ করা যায়। অন্তত ৩০ মিনিট ভিজিয়ে রাখার পর পান করলে শরীর থাকবে সতেজ ও হাইড্রেটেড।
২. ডাবের পানি, লেবু ও পুদিনার মিশ্রণ
গরমে ক্লান্তি দূর করতে ডাবের পানির জুড়ি নেই। এতে সামান্য লেবুর রস ও পুদিনা পাতা মিশিয়ে তৈরি করা যায় দারুণ একটি ডিটক্স ড্রিংক।
এই পানীয় শরীরের পানিশূন্যতা দূর করার পাশাপাশি হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়ক।
৩. কমলা-গাজরের ডিটক্স জুস
ভিটামিন সি সমৃদ্ধ কমলা ও গাজর দিয়ে সহজেই তৈরি করা যায় পুষ্টিকর ডিটক্স ড্রিংক।
প্রথমে গাজর ও কমলার জুস আলাদা করে বের করে নিন। এরপর সামান্য আদা দিয়ে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে স্বাস্থ্যকর পানীয়। চাইলে বরফ দিয়েও পরিবেশন করা যায়।
৪. শসা-পুদিনার হেলদি ড্রিংক
শসা ও পুদিনা পাতা ব্লেন্ড করে ছেঁকে নিন। এরপর এতে লেবুর রস ও সামান্য গোলমরিচ গুঁড়া মিশিয়ে তৈরি করুন রিফ্রেশিং ডিটক্স ড্রিংক।
এই পানীয় শরীর ঠান্ডা রাখতে বেশ কার্যকর।
৫. কলার ডিটক্স স্মুদি
এনার্জি বাড়াতে কলার স্মুদি হতে পারে দারুণ একটি বিকল্প।
একটি কলা, কয়েকটি খেজুর, সামান্য আদা, লেবুর রস ও চিয়া সিড একসঙ্গে ব্লেন্ড করলেই তৈরি হয়ে যাবে স্বাস্থ্যকর স্মুদি। এতে বাড়তি চিনি লাগে না, তাই ডায়েট মেনে চলা ব্যক্তিদের জন্যও এটি উপযোগী।
৬. লিচু-আদার ডিটক্স ড্রিংক
গ্রীষ্মের জনপ্রিয় ফল লিচু দিয়েও তৈরি করা যায় সুস্বাদু ডিটক্স পানীয়।
লিচুর জুসের সঙ্গে আদা কুঁচি, লেবুর রস, সামান্য লবণ ও বরফ মিশিয়ে ব্লেন্ড করুন। প্রতিটি চুমুকেই মিলবে দারুণ রিফ্রেশিং অনুভূতি।
কেন খাবেন ডিটক্স ড্রিংকস?
বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক উপাদানে তৈরি এসব পানীয়—
- শরীর হাইড্রেট রাখে
- ক্লান্তি কমায়
- হজমে সাহায্য করে
- শরীরের টক্সিন দূর করে
- ওজন নিয়ন্ত্রণে সহায়ক
- ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে
তবে শুধু ডিটক্স ড্রিংকস খেলেই হবে না, এর পাশাপাশি পর্যাপ্ত পানি পান ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখাও জরুরি।
গরমে সুস্থ ও সতেজ থাকতে ঘরেই তৈরি করুন পছন্দের ডিটক্স ড্রিংকস। সহজ উপকরণে তৈরি এসব পানীয় আপনার শরীরকে রাখবে ঠান্ডা, ফিট ও প্রাণবন্ত।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!