বালিশে ঘুম—আরাম নাকি অজান্তে ক্ষতি?
অনেকেই নিজের বালিশ ছাড়া ঘুমাতেই পারেন না। ভ্রমণ হোক বা অন্য কোথাও থাকা—প্রিয় বালিশটি যেন আরামদায়ক ঘুমের অন্যতম শর্ত। তবে বিশেষজ্ঞরা বলছেন, সবসময় বালিশ ব্যবহার করা শরীরের জন্য সবসময় ভালো নাও হতে পারে। বরং কিছু ক্ষেত্রে এটি শারীরিক সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে।
সম্প্রতি একাধিক প্রতিবেদনে উঠে এসেছে, ভুলভাবে বা অতিরিক্ত বালিশ ব্যবহারের কারণে ঘুমের গুণগত মান থেকে শুরু করে শরীরের বিভিন্ন সমস্যার ঝুঁকি বাড়তে পারে।
বালিশ ব্যবহারে যেসব সমস্যা হতে পারে
🔹 ত্বকের সমস্যা:
বালিশে মুখ চেপে ঘুমানোর কারণে ব্রণ ও বলিরেখা দেখা দিতে পারে। দীর্ঘদিন একইভাবে ঘুমালে মুখের ত্বকে চাপ পড়ে, যা ত্বকের ক্ষতি করে।
🔹 মেরুদণ্ডের ব্যথা:
বালিশ মাথা ও শরীরকে একই সরলরেখায় রাখতে বাধা দেয়। ফলে ঘাড় ও মেরুদণ্ডে চাপ পড়ে, যা দীর্ঘমেয়াদে ব্যথার কারণ হতে পারে।
🔹 ঘুমের মান কমে যাওয়া:
অনেক সময় বালিশ ব্যবহারে ঘুম ভেঙে যায় বা অস্বস্তি তৈরি হয়। শক্ত বা অতিরিক্ত উঁচু বালিশ মাথাব্যথারও কারণ হতে পারে।
🔹 স্ট্রেস বৃদ্ধি:
ঘুমের সময় শরীরের অস্বাভাবিক অবস্থান মানসিক চাপ বাড়াতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
🔹 স্মৃতিশক্তিতে প্রভাব:
গভীর ও আরামদায়ক ঘুম না হলে তা স্মৃতিশক্তির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বালিশের অস্বস্তি ঘুমের গভীরতা কমিয়ে দেয়।
শিশুদের ক্ষেত্রে আরও ঝুঁকি
🔸 মাথার গঠন পরিবর্তন:
একদিকে বেশি শোয়ার কারণে শিশুর মাথা চ্যাপ্টা হয়ে যেতে পারে।
🔸 শ্বাস-প্রশ্বাসের সমস্যা:
ঘুমের সময় বালিশে মুখ চাপা পড়লে শ্বাসকষ্টের ঝুঁকি থাকে, যা শিশুর জন্য বিপজ্জনক হতে পারে।
তাহলে কি বালিশ ব্যবহার করবেন না?
বিশেষজ্ঞদের মতে, সম্পূর্ণ বালিশ ছাড়াও ঘুমানো সবার জন্য উপযোগী নয়। তবে সঠিক উচ্চতা ও আরামদায়ক বালিশ ব্যবহার করা জরুরি। বিশেষ করে যাদের ঘাড় বা মেরুদণ্ডের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে সঠিক বালিশ বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!