Dark Mode
Image
  • Sunday, 01 March 2026
শরীরে প্রোটিন কমে গেলে যেসব লক্ষণ দেখা দেয়

শরীরে প্রোটিন কমে গেলে যেসব লক্ষণ দেখা দেয়

শরীরের পেশি গঠন থেকে শুরু করে হরমোনের ভারসাম্য রক্ষা—প্রোটিন আমাদের দেহের অন্যতম অপরিহার্য উপাদান। রক্তে শর্করা নিয়ন্ত্রণ, সুস্থ থাইরয়েড কার্যক্রম এবং কোষের গঠন ও মেরামতে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত প্রোটিন না থাকলে শরীরে দেখা দিতে পারে নানা জটিলতা।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কিছু সাধারণ উপসর্গই ইঙ্গিত দেয় শরীরে প্রোটিনের ঘাটতি রয়েছে।

বারবার ক্ষুধা লাগা

প্রোটিনসমৃদ্ধ খাবার দীর্ঘ সময় পেট ভরা রাখে। কিন্তু খাদ্যে প্রোটিনের পরিমাণ কম হলে ঘন ঘন ক্ষুধা লাগতে পারে। পাশাপাশি রক্তে শর্করার ওঠানামাও বাড়তে পারে, যা ডায়াবেটিস রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ। তাই তাঁদের খাদ্যতালিকায় ডাল, মাছ, ডিম ও বাদামের মতো প্রোটিনসমৃদ্ধ খাবার রাখা জরুরি।

চুল পড়া ও ত্বকের সমস্যা

প্রোটিনের অভাবে চুল দুর্বল হয়ে পড়ে এবং অতিরিক্ত চুল পড়তে পারে। ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যাওয়া, উজ্জ্বলতা কমে যাওয়া—এসবও প্রোটিন ঘাটতির লক্ষণ হতে পারে।

ক্ষত শুকাতে দেরি হওয়া

প্রোটিন কোষ মেরামতে সহায়তা করে। শরীরের কোনো ক্ষত দীর্ঘদিনেও না শুকালে তা প্রোটিনের অভাবের ইঙ্গিত দিতে পারে।

সব সময় ক্লান্তি লাগা

অল্প কাজেই ক্লান্ত হয়ে পড়া বা সারাক্ষণ অবসন্ন অনুভব করা প্রোটিন ঘাটতির আরেকটি লক্ষণ। প্রোটিন শরীরকে শক্তি জোগাতে সাহায্য করে। এর অভাবে যকৃতের ওপরও বাড়তি চাপ পড়ে।

বিশেষজ্ঞরা বলছেন, সুষম খাদ্যাভ্যাস বজায় রেখে প্রতিদিন প্রয়োজনীয় পরিমাণ প্রোটিন গ্রহণ করাই সুস্থ থাকার অন্যতম চাবিকাঠি। মাছ, মাংস, ডিম, দুধ, ডাল ও বাদাম নিয়মিত খেলে প্রোটিনের চাহিদা পূরণ করা সম্ভব।

Comment / Reply From

You May Also Like