২৮ মে দেশে ঈদুল আজহা
দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জিলহজ মাস গণনা। সেই হিসেবে আগামী ২৮ মে বৃহস্পতিবার দেশে উদ্যাপিত হবে মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।
সোমবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করেন।
ইসলামি শরিয়ত অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে উদ্যাপিত হয় পবিত্র ঈদুল আজহা, যা কোরবানির ঈদ নামেও পরিচিত। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এই দিনে মুসলমানরা পশু কোরবানি করে থাকেন।
ঈদুল আজহা মুসলিম উম্মাহর ত্যাগ, আত্মসমর্পণ ও ভ্রাতৃত্ববোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়। প্রতি বছর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে পালিত হয় এই পবিত্র উৎসব।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!