এক ক্লিকেই জিমেইল থেকে মুছে ফেলুন হাজারো ই-মেইল
এক ক্লিকেই জিমেইল ইনবক্স পরিষ্কার, একসঙ্গে মুছে ফেলুন হাজারো ই-মেইল
প্রচারমূলক ই-মেইল, নিউজলেটার, অনলাইন কেনাকাটার রসিদ কিংবা বিভিন্ন নোটিফিকেশনের কারণে অনেকের জিমেইল ইনবক্স অল্প সময়েই ভরে যায়। এতে গুগলের বিনামূল্যের ১৫ জিবি স্টোরেজ দ্রুত শেষ হওয়ার ঝুঁকি থাকে। মনে রাখতে হবে, এই স্টোরেজ জিমেইল, গুগল ড্রাইভ এবং গুগল ফটোস—তিনটি সেবার জন্যই যৌথভাবে ব্যবহৃত হয়।
অপ্রয়োজনীয় ই-মেইল নিয়মিত জমতে থাকলে শুধু ইনবক্সই অগোছালো হয় না, নতুন গুরুত্বপূর্ণ ই-মেইলও খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। তাই সময়ে সময়েই একসঙ্গে পুরোনো ও অপ্রয়োজনীয় ই-মেইল মুছে ফেলা প্রয়োজন। জিমেইলে কয়েকটি সহজ সার্চ কমান্ড ব্যবহার করেই মুহূর্তের মধ্যে হাজারো ই-মেইল ডিলিট করা সম্ভব।
প্রচারমূলক ই-মেইল একসঙ্গে মুছবেন যেভাবে
প্রথমে জিমেইলের ওয়েব সংস্করণে প্রবেশ করুন। এরপর সার্চ বক্সে Unsubscribe লিখে সার্চ দিন। এতে আনসাবস্ক্রাইব সুবিধাযুক্ত প্রচারমূলক ই-মেইলগুলো একসঙ্গে দেখা যাবে।
এরপর উপরের বাম পাশে থাকা চেকবক্সে ক্লিক করে সব ই-মেইল নির্বাচন করুন। যদি আরও বেশি ই-মেইল থাকে, তাহলে Select all conversations that match this search অপশনে ক্লিক করুন। এরপর ট্র্যাশ (Trash) আইকনে চাপলেই নির্বাচিত সব ই-মেইল ট্র্যাশে চলে যাবে।
একইভাবে Promotions বা Social ট্যাবের ই-মেইলও একসঙ্গে মুছে ফেলা যায়।
নির্দিষ্ট প্রেরকের সব ই-মেইল ডিলিট করুন
কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো সব ই-মেইল খুঁজতে সার্চ বক্সে লিখুন—
from:email@example.com
আর কোনো নির্দিষ্ট ঠিকানায় পাঠানো ই-মেইল খুঁজতে ব্যবহার করুন—
to:email@example.com
এরপর ফলাফলে আসা ই-মেইলগুলো নির্বাচন করে ট্র্যাশ আইকনে ক্লিক করলেই সব একসঙ্গে মুছে যাবে।
নির্দিষ্ট সময়ের ই-মেইল মুছবেন যেভাবে
কোনো নির্দিষ্ট তারিখের পরের ই-মেইল খুঁজতে সার্চ বক্সে লিখুন—
after:2023-11-01
নিজের প্রয়োজন অনুযায়ী তারিখ পরিবর্তন করতে পারবেন।
একাধিক শর্তও একসঙ্গে ব্যবহার করা যায়। যেমন—
from:email@example.com OR to:email@example.com OR after:2023-11-01
এরপর সব ই-মেইল নির্বাচন করে ট্র্যাশ আইকনে ক্লিক করলেই একসঙ্গে মুছে যাবে।
ভুল করে ই-মেইল মুছে ফেললে?
চিন্তার কিছু নেই। জিমেইল থেকে মুছে ফেলা ই-মেইল সঙ্গে সঙ্গে স্থায়ীভাবে ডিলিট হয় না। এগুলো Trash ফোল্ডারে ৩০ দিন পর্যন্ত সংরক্ষিত থাকে। এই সময়ের মধ্যে চাইলে সহজেই পুনরুদ্ধার করা যায়। তবে ৩০ দিন পার হলে ই-মেইলগুলো স্থায়ীভাবে মুছে যায়।
অপ্রয়োজনীয় ই-মেইল নিয়মিত পরিষ্কার করলে শুধু ইনবক্সই গোছানো থাকে না, গুগল স্টোরেজও অনেকটাই খালি থাকে। ফলে নতুন ই-মেইল গ্রহণ, ফাইল সংরক্ষণ এবং অন্যান্য গুগল সেবা ব্যবহারেও কোনো ঝামেলা হয় না।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!