কফি ও চায়ের মিশেলে তৈরি করুন মজাদার লাতে টি
বিকেলের আড্ডায় এক কাপ ঠান্ডা চা এনে দিতে পারে বাড়তি প্রশান্তি। চা কিংবা কফি—দুটির স্বাদই যারা উপভোগ করতে ভালোবাসেন, তাঁদের জন্য লাতে টি হতে পারে দারুণ একটি পানীয়। চায়ের ঘন লিকার, কফি ও দুধের মিশ্রণে সহজেই ঘরে তৈরি করা যায় সুস্বাদু এই পানীয়। গরমের দিনে বরফ দিয়ে পরিবেশন করলে স্বাদ আরও বেড়ে যায়।
লাতে টি তৈরির উপকরণ
-
দুধ: দেড় কাপ
-
পানি: ১ কাপ
-
চা-পাতা: ১ চা-চামচ
-
চিনি: ১–২ চা-চামচ (স্বাদ অনুযায়ী)
-
বরফকুচি: আধা গ্লাস
-
কফি: আধা চা-চামচ
যেভাবে তৈরি করবেন
প্রথমে একটি পাত্রে পানি ফুটিয়ে তাতে চা-পাতা দিয়ে কিছুক্ষণ জ্বাল দিন। চা থেকে ভালোভাবে রং ও স্বাদ বের হলে চুলা থেকে নামিয়ে লিকার ছেঁকে নিন। এবার গরম লিকারের সঙ্গে চিনি ও কফি মিশিয়ে নিন, যাতে উপকরণগুলো ভালোভাবে গলে যায়।
এরপর একটি গ্লাসে আধা গ্লাস বরফকুচি নিন। চায়ের লিকার ঠান্ডা করে বরফের ওপর ঢেলে দিন। সবশেষে গ্লাসে দুধ যোগ করে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঠান্ডা ও সুস্বাদু লাতে টি। বিকেলের আড্ডায় পরিবারের সদস্য কিংবা বন্ধুদের সঙ্গে উপভোগ করতে পারেন এই ভিন্ন স্বাদের পানীয়।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!