প্রতিদিন গ্রিন টি: সুস্থতা ও দীর্ঘায়ুর সহজ সূত্র
সংবাদ প্রতিবেদন:
বিশ্বজুড়ে স্বাস্থ্যসচেতন মানুষের কাছে Green Tea এখন অন্যতম জনপ্রিয় পানীয়। পুষ্টিগুণে ভরপুর এই পানীয় শুধু শরীরকে সতেজই রাখে না, বরং দীর্ঘমেয়াদে নানা রোগ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গ্রিন টি–এর সবচেয়ে শক্তিশালী উপাদানগুলোর একটি হলো Epigallocatechin Gallate (ইজিসিএইচ), যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এই উপাদান শরীরে ক্ষতিকর ফ্রি-রেডিক্যালের বিরুদ্ধে কাজ করে কোষকে সুরক্ষা দেয়। পাশাপাশি এতে থাকা পলিফেনল শরীরের কোষের ক্ষয় রোধে সহায়ক ভূমিকা রাখে।
গ্রিন টি শুধু শরীর নয়, মস্তিষ্কের জন্যও উপকারী। এতে থাকা Caffeine এবং L-theanine একসঙ্গে কাজ করে মস্তিষ্ককে সক্রিয় রাখে, মনোযোগ বাড়ায় এবং শরীরে এক ধরনের চাঙ্গা ভাব তৈরি করে।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নিয়মিত গ্রিন টি পান করলে স্তন, প্রোস্টেট ও কোলন ক্যানসারের ঝুঁকি কমতে পারে। পাশাপাশি এটি Alzheimer's Disease প্রতিরোধেও সহায়ক হতে পারে বলে ধারণা করা হয়।
এ ছাড়া গ্রিন টি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সাহায্য করে, ফলে Type 2 Diabetes–এর ঝুঁকি হ্রাস পায়। একই সঙ্গে এটি ক্ষতিকর এলডিএল কোলেস্টেরল কমিয়ে এবং উপকারী এইচডিএল কোলেস্টেরল বাড়িয়ে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে।
ওজন নিয়ন্ত্রণেও গ্রিন টি কার্যকর। এটি শরীরের বিপাকক্রিয়া বাড়ায় এবং জমে থাকা চর্বি পোড়াতে সহায়তা করে। তাই প্রতিদিন ২–৩ কাপ গ্রিন টি পান করলে ওজন কমাতে ইতিবাচক প্রভাব পড়তে পারে।
দীর্ঘায়ুর ক্ষেত্রেও গ্রিন টি–এর প্রভাব নিয়ে গবেষণা হয়েছে। প্রায় ৪০ হাজারের বেশি জাপানি নাগরিকের ওপর দীর্ঘ ১১ বছর গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত গ্রিন টি পান করেছেন, তাদের মৃত্যুঝুঁকি তুলনামূলকভাবে কম।
বিশেষজ্ঞদের মতে, সুস্থ থাকতে দৈনন্দিন খাদ্যাভ্যাসে পরিমিত পরিমাণে গ্রিন টি যুক্ত করা যেতে পারে। তবে অতিরিক্ত পান না করে দিনে ৩–৪ কাপের মধ্যে সীমাবদ্ধ রাখাই উত্তম।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!