Dark Mode
Image
  • Friday, 24 April 2026
দাঁতে ব্যথা? এসব খাবার এখনই এড়িয়ে চলুন

দাঁতে ব্যথা? এসব খাবার এখনই এড়িয়ে চলুন

দাঁতে ব্যথা একটি সাধারণ সমস্যা হলেও এর অস্বস্তি অনেক বেশি। দাঁতের সংক্রমণ, আক্কেল দাঁত ওঠা, ঠান্ডাজনিত সমস্যা বা মাড়ির প্রদাহ—বিভিন্ন কারণেই এই ব্যথা দেখা দিতে পারে। তবে অনেকেই জানেন না, কিছু খাবার এই ব্যথাকে আরও বাড়িয়ে দিতে পারে। তাই দাঁতে ব্যথা হলে খাদ্যাভ্যাসে সতর্কতা রাখা জরুরি।

বিশেষজ্ঞদের মতে, দাঁতের ব্যথার সময় কিছু নির্দিষ্ট খাবার এড়িয়ে চললে ব্যথা নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।

প্রথমেই মিষ্টিজাতীয় খাবার থেকে দূরে থাকা উচিত। অতিরিক্ত চিনি দাঁতের ক্ষতিগ্রস্ত অংশে গিয়ে ব্যথা বাড়িয়ে দিতে পারে এবং সংক্রমণের ঝুঁকিও বৃদ্ধি করে।

শুকনো ফল যেমন কিশমিশ বা খেজুরও এই সময়ে সমস্যা তৈরি করতে পারে। এগুলো আঠালো হওয়ায় দাঁতের ফাঁকে আটকে থাকে এবং ব্যথার জায়গায় চাপ সৃষ্টি করে অস্বস্তি বাড়ায়।

এছাড়া আলুর চিপস বা অতিরিক্ত তেলে ভাজা খাবারও এড়িয়ে চলা উচিত। এসব খাবারে থাকা স্টার্চ দাঁতের ফাঁকে জমে ব্যথা বাড়িয়ে দিতে পারে।

লজেন্স বা ক্যান্ডির মতো আঠালো মিষ্টিও ক্ষতিকর। এগুলো দীর্ঘ সময় দাঁতে লেগে থাকে, ফলে ব্যাকটেরিয়ার সংক্রমণ বৃদ্ধি পায় এবং ব্যথা আরও তীব্র হয়।

অ্যালকোহলও এই সময়ে এড়িয়ে চলা ভালো। এটি দাঁতের এনামেল ক্ষয় করতে পারে, যা ব্যথাকে আরও বাড়িয়ে দেয়।

দাঁতের ব্যথা সাময়িকভাবে কমলেও অবহেলা করা ঠিক নয়। ব্যথা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সঠিক যত্ন ও খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তনই এই সমস্যাকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারে।

Comment / Reply From