রেস্টুরেন্ট নয়, ঘরেই বানান ঝালঝাল কোরিয়ান স্পাইসি রামেন
ঘরেই বানিয়ে ফেলুন ঝালঝাল কোরিয়ান স্পাইসি রামেন
লাইফস্টাইল ডেস্ক: কোরিয়ান খাবারের জনপ্রিয়তা এখন বিশ্বজুড়ে। বিশেষ করে ঝাল, সুস্বাদু এবং স্যুপসমৃদ্ধ স্পাইসি রামেন তরুণদের কাছে অন্যতম প্রিয় খাবার। বাইরে রেস্টুরেন্টে না গিয়ে খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারেন এই মজাদার কোরিয়ান রামেন। মাত্র কয়েক মিনিটেই তৈরি হবে রেস্টুরেন্টের স্বাদের ঝালঝাল স্পাইসি রামেন।
প্রয়োজনীয় উপকরণ
নুডলস
-
১ প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস (মসলাসহ)
মাংস ও ডিম
-
সেদ্ধ মুরগির মাংস কুচি – আধা কাপ
-
ডিম – ২টি
সবজি
-
গাজর কুচি – ১টি
-
মাশরুম স্লাইস – ১টি
-
পেঁয়াজকলি কুচি – ২টি
-
কচি পালং শাক বা পুঁইশাক – আধা কাপ
সস ও মসলা
-
সয়া সস – আধা চা-চামচ
-
চিলি সস – ১ চা-চামচ
-
চিলি ফ্লেক্স – আধা চা-চামচ
-
গোলমরিচ গুঁড়ো – আধা চা-চামচ
-
লবণ – স্বাদমতো
অন্যান্য
-
তেল – ২ টেবিল চামচ
-
পানি – ২ কাপ
যেভাবে তৈরি করবেন
প্রথমে একটি প্যানে তেল গরম করে পেঁয়াজকলি, গাজর ও মাশরুম হালকা ভেজে নিন। এরপর সেদ্ধ মুরগির মাংস যোগ করুন।
এরপর সয়া সস, চিলি সস, চিলি ফ্লেক্স এবং নুডলসের সঙ্গে থাকা মসলা দিয়ে মাঝারি আঁচে ভালোভাবে নেড়ে কয়েক মিনিট রান্না করুন।
এবার ২ কাপ পানি ও স্বাদমতো লবণ দিয়ে ফুটিয়ে নিন। পানি ফুটে উঠলে নুডলসটি না ভেঙে আস্ত অবস্থায় প্যানে দিন।
প্যানের এক পাশে পালং বা পুঁইশাক সাজিয়ে দিন। রামেনের সৌন্দর্য বজায় রাখতে এই পর্যায়ে বেশি নাড়াচাড়া করবেন না।
এরপর প্যানের অন্য পাশে একটি কাঁচা ডিম ভেঙে দিন। চামচ দিয়ে ফুটন্ত স্যুপের পানি আলতোভাবে ডিমের ওপর ঢালতে থাকুন, যাতে ডিমটি সুন্দরভাবে পোচ হয়ে যায়।
নুডলসটি একবার আলতোভাবে উল্টে দিন, তবে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ফেলবেন না। আঁচ কমিয়ে স্যুপসহ নুডলস ভালোভাবে সেদ্ধ হতে দিন।
সবশেষে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে একটি বড় বাটিতে পরিবেশন করুন। সাজানোর জন্য অর্ধেক করে কাটা সেদ্ধ ডিম, কাঁচামরিচ ও ধনেপাতা যোগ করলে রামেন দেখতে যেমন আকর্ষণীয় হবে, তেমনি স্বাদও হবে আরও দারুণ।
গরম গরম পরিবেশন করুন ঘরেই তৈরি কোরিয়ান স্টাইলের ঝালঝাল স্পাইসি রামেন।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!