লিফটে আয়না কেন? রহস্য জানুন
উচ্চ ভবনে লিফটে উঠলে একটি বিষয় প্রায়ই চোখে পড়ে—লিফটের ভেতরে বড় একটি আয়না। অনেকেই এটিকে শুধুই সাজসজ্জার অংশ মনে করেন। কিন্তু বাস্তবে এর পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক কারণ।
প্রথমদিকে লিফট ব্যবহারকারীদের কাছ থেকে একটি সাধারণ অভিযোগ পাওয়া যেত—লিফট খুব ধীরে চলে। বিষয়টি নিয়ে প্রকৌশলীরা পরীক্ষা-নিরীক্ষা চালান। তারা লক্ষ্য করেন, লিফটের গতি আসলে ঠিকই রয়েছে, কিন্তু যাত্রীরা ভেতরে কোনো কাজ না থাকায় সময়টাকে দীর্ঘ মনে করেন। এই একঘেয়েমি থেকেই ‘ধীরগতির’ ধারণা তৈরি হয়।
পরবর্তীতে বিষয়টি মনোবিদদের সঙ্গে আলোচনা করা হলে জানা যায়, সমস্যাটি মূলত মানসিক। যাত্রীদের মনোযোগ অন্যদিকে সরাতে পারলেই এই অনুভূতি কমানো সম্ভব।
এই ধারণা থেকেই লিফটে আয়না বসানো শুরু হয়। আয়না যুক্ত করার পর দেখা যায়, যাত্রীরা নিজেদের প্রতিচ্ছবি দেখায় ব্যস্ত হয়ে পড়েন। ফলে অপেক্ষার সময় কম মনে হয় এবং লিফটের গতি আগের চেয়ে দ্রুত বলে মনে হয়।
এছাড়া, আয়না আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যারা সংকীর্ণ জায়গায় থাকতে ভয় পান, অর্থাৎ ক্লাস্ট্রোফোবিয়ায় ভোগেন, তাদের জন্য আয়না কিছুটা স্বস্তি তৈরি করে। কারণ আয়না জায়গাটিকে তুলনামূলক বড় ও উন্মুক্ত মনে করায়।
বিশেষজ্ঞদের মতে, লিফটের আয়না শুধু সৌন্দর্য নয়, বরং ব্যবহারকারীর মানসিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার একটি কার্যকর কৌশল।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!