Dark Mode
Image
  • Wednesday, 13 May 2026
এক ক্লিকেই ঝুঁকিতে আপনার হোয়াটসঅ্যাপ!

এক ক্লিকেই ঝুঁকিতে আপনার হোয়াটসঅ্যাপ!

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp–এ সম্প্রতি শনাক্ত হয়েছে দুটি বড় ধরনের নিরাপত্তা ত্রুটি। প্রযুক্তি প্রতিষ্ঠান Meta জানিয়েছে, এসব ত্রুটির মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও ডিভাইস সাইবার ঝুঁকিতে পড়তে পারত।

২০২৬ সালের নিরাপত্তা পরামর্শে প্রতিষ্ঠানটি জানায়, দ্রুত সফটওয়্যার হালনাগাদের মাধ্যমে সমস্যাগুলোর সমাধান করা হয়েছে। তবে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহারকারীদের যত দ্রুত সম্ভব অ্যাপ আপডেট করার আহ্বান জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, একটি ত্রুটি ছিল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মেসেজিং ফিচারের সঙ্গে যুক্ত। এর সুযোগ নিয়ে সাইবার দুর্বৃত্তরা বিশেষভাবে তৈরি বার্তা পাঠিয়ে ব্যবহারকারীকে অজান্তেই ক্ষতিকর লিংকে প্রবেশ করাতে পারত।

অন্য ত্রুটিটি শনাক্ত হয়েছে হোয়াটসঅ্যাপের ডেস্কটপ সংস্করণে। সেখানে সাধারণ ছবি বা নথির আড়ালে ক্ষতিকর ফাইল পাঠিয়ে ব্যবহারকারীকে বিভ্রান্ত করার সুযোগ ছিল। যদিও এসব ত্রুটির মাধ্যমে সরাসরি ডিভাইস নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব ছিল না, তবে হ্যাকারদের আক্রমণের পথ অনেক সহজ হয়ে যেতে পারত বলে মনে করছেন সাইবার নিরাপত্তা বিশ্লেষকেরা।

মেটা জানিয়েছে, এখন পর্যন্ত এই ত্রুটিগুলো ব্যবহার করে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। তারপরও নিরাপদ থাকতে ব্যবহারকারীদের গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে হোয়াটসঅ্যাপের সর্বশেষ সংস্করণ ইনস্টল করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া অপরিচিত নম্বর থেকে আসা সন্দেহজনক লিংক, ছবি বা ফাইল খোলার ক্ষেত্রেও বাড়তি সতর্ক থাকতে বলেছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে যেকোনো অচেনা ফাইল ডাউনলোডের আগে সেটির উৎস যাচাই করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

Comment / Reply From

You May Also Like