ঘরেই ৪০ মিনিটে চকোলেট মুজ কেক
সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ঘরোয়া কেক ব্যবসার বেশ রমরমা অবস্থা। তবে বাইরে থেকে কেনা কেক কতটা স্বাস্থ্যসম্মত—তা নিয়ে অনেকেরই সংশয় থাকে। তাই প্রিয়জনদের জন্য স্বাস্থ্যকর ও নিরাপদ উপায়ে কেক বানাতে চাইলে ঘরেই তৈরি করে নিতে পারেন সুস্বাদু চকোলেট মুজ কেক। অল্প সময় ও সহজ উপকরণেই বানানো সম্ভব এই ডেজার্ট।
উপকরণ
ময়দা – ৬০ গ্রাম
কোকো পাউডার – ২০ গ্রাম
বেকিং পাউডার – ½ চা-চামচ
বেকিং সোডা – ¼ চা-চামচ
চিনি – ১২০ গ্রাম
ডিম – ১টি
সয়াবিন তেল – ৩৫ গ্রাম
ঘন দুধ – ¾ টেবিল চামচ
চকলেট ইমালশন – ½ চা-চামচ
প্রস্তুত প্রণালি
প্রথমে ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার ও বেকিং সোডা একসঙ্গে ছেঁকে নিন। এতে কেকের টেক্সচার হবে হালকা ও ঝরঝরে।
এরপর একটি বড় বাটিতে ডিম, চিনি, তেল, ঘন দুধ ও চকলেট ইমালশন নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। চিনি পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত নেড়ে নিতে হবে। তারপর ধীরে ধীরে শুকনো উপকরণ মিশিয়ে মসৃণ ব্যাটার তৈরি করুন।
একটি কেক মোল্ডে হালকা তেল ব্রাশ করে নিন। চাইলে ওভেন-প্রুফ বাটিও ব্যবহার করতে পারেন। তৈরি ব্যাটার ঢেলে দিন মোল্ডে।
ইলেকট্রিক ওভেন ১৬০ ডিগ্রি সেলসিয়াসে ১০ মিনিট প্রিহিট করে নিন। এরপর একই তাপমাত্রায় ৩০–৪০ মিনিট বেক করুন।
কেক তৈরি হয়েছে কিনা দেখতে একটি টুথপিক ঢুকিয়ে পরীক্ষা করতে পারেন—পরিষ্কার বেরিয়ে এলে কেক প্রস্তুত।
ঠান্ডা হলে উপরে হালকা চকোলেট গ্যানাশ বা পাউডার চিনি ছড়িয়ে পরিবেশন করতে পারেন।
ঘরে তৈরি এই চকোলেট মুজ কেক শুধু সুস্বাদুই নয়, নিরাপদ ও স্বাস্থ্যকরও। বিশেষ দিন কিংবা হঠাৎ অতিথি এলে অল্প সময়েই বানিয়ে ফেলতে পারেন এই ডেজার্ট।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!