Dark Mode
Image
  • Sunday, 19 April 2026
চ্যাটবটে এই ১০ তথ্য কখনোই শেয়ার নয়

চ্যাটবটে এই ১০ তথ্য কখনোই শেয়ার নয়

ডেস্ক রিপোর্ট:
বর্তমান সময়ে চ্যাটজিপিটি বা অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবট অনেকের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ই-মেইল লেখা, তথ্য অনুসন্ধান কিংবা ব্যক্তিগত আলাপ—সব ক্ষেত্রেই এসব প্রযুক্তির ব্যবহার বাড়ছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই সুবিধার আড়ালে লুকিয়ে আছে নানা ধরনের নিরাপত্তা ঝুঁকি।

তাদের মতে, চ্যাটবটের সঙ্গে করা আলাপ পুরোপুরি গোপন থাকে না। ব্যবহারকারীর দেওয়া তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এমনকি ভবিষ্যতে ব্যবহারের সম্ভাবনাও থাকে। তাই কিছু সংবেদনশীল তথ্য কখনোই এসব প্ল্যাটফর্মে শেয়ার করা উচিত নয়।

যেসব তথ্য কখনোই চ্যাটবটে শেয়ার করবেন না

১. ব্যক্তিগত পরিচয় সংক্রান্ত তথ্য
পূর্ণ নাম, ঠিকানা, ফোন নম্বর বা ই-মেইল একত্রে দিলে পরিচয় চুরির ঝুঁকি বাড়ে।

২. গোপন কথা বা ব্যক্তিগত স্বীকারোক্তি
এআই কোনো বাস্তব বন্ধু বা বিশেষজ্ঞ নয়। আপনার ব্যক্তিগত তথ্য ভবিষ্যতে ব্যবহৃত বা ফাঁস হতে পারে।

৩. কর্মস্থলের গোপন তথ্য
অফিসের গুরুত্বপূর্ণ নথি, কৌশল বা তথ্য শেয়ার করলে প্রতিষ্ঠানের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।

৪. আর্থিক তথ্য
ব্যাংক অ্যাকাউন্ট, কার্ড নম্বর বা অন্যান্য আর্থিক তথ্য দিলে সাইবার প্রতারণার ঝুঁকি থাকে।

৫. স্বাস্থ্য সংক্রান্ত তথ্য
চিকিৎসাবিষয়ক তথ্য শেয়ার করা নিরাপদ নয় এবং এআই ভুল পরামর্শ দিতে পারে।

৬. অশ্লীল বা আপত্তিকর বিষয়বস্তু
এ ধরনের তথ্য রেকর্ড হয়ে ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে।

৭. পাসওয়ার্ড
কোনো অবস্থাতেই পাসওয়ার্ড শেয়ার করা উচিত নয়—এটি অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকি বাড়ায়।

৮. আইনি বিষয় বা মামলা সংক্রান্ত তথ্য
চ্যাটবট আইনজীবীর বিকল্প নয়; ভুল পরামর্শ বিপদ ডেকে আনতে পারে।

৯. সংবেদনশীল নথি বা ছবি
পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র বা ব্যক্তিগত ছবি শেয়ার করলে পরিচয় চুরির ঝুঁকি থাকে।

১০. যা প্রকাশ্যে দেখতে চান না
যে কোনো তথ্য যা আপনি অনলাইনে ছড়িয়ে পড়তে দিতে চান না, তা কখনোই চ্যাটবটে বলা উচিত নয়।

বিশেষজ্ঞরা বলছেন, এআই চ্যাটবট ব্যবহারের সময় সচেতনতা ও সংযমই নিরাপত্তার প্রধান উপায়। ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য সুরক্ষিত রাখতে ব্যবহারকারীদের আরও সতর্ক হতে হবে।

Comment / Reply From

You May Also Like