Dark Mode
Image
  • Sunday, 15 February 2026
জেমিনি শক্তিতে বদলে যাচ্ছে সিরি, ফেব্রুয়ারিতেই আসছে চমক

জেমিনি শক্তিতে বদলে যাচ্ছে সিরি, ফেব্রুয়ারিতেই আসছে চমক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ঘিরে প্রযুক্তি দুনিয়ায় নতুন সমীকরণ তৈরি করেছে Apple ও Google-এর অংশীদারত্ব। এর প্রথম দৃশ্যমান ফল মিলতে পারে খুব শিগগিরই।

Bloomberg–এর বিশ্লেষক Mark Gurman জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে অ্যাপল উন্মোচন করতে পারে নতুন প্রজন্মের Siri, যেখানে যুক্ত থাকবে গুগলের Gemini এআই মডেল।

কী বদল আসছে সিরিতে?

প্রতিবেদন অনুযায়ী, আপডেটেড সিরি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও ডিভাইসের পর্দায় প্রদর্শিত কনটেন্ট বিশ্লেষণ করে আরও কার্যকরভাবে বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারবে। ২০২৪ সালের জুনে অ্যাপল যে উন্নত এআই সক্ষমতার প্রতিশ্রুতি দিয়েছিল, সেটিরই বাস্তব রূপ হিসেবে দেখা হচ্ছে এই সংস্করণকে।

জুনে আসতে পারে বড় ঘোষণা

এখানেই শেষ নয়। গারম্যানের তথ্য বলছে, জুনে অনুষ্ঠিতব্য অ্যাপলের বার্ষিক Worldwide Developers Conference-এ (WWDC) সিরির আরও বড় আপগ্রেড ঘোষণা করা হতে পারে। সেই সংস্করণে সিরিকে আরও কথোপকথনমুখী করা হবে, অনেকটা ChatGPT-এর মতো।

ধারণা করা হচ্ছে, ভবিষ্যতের এই সিরি সরাসরি গুগলের ক্লাউড অবকাঠামোর ওপর পরিচালিত হতে পারে, যা এর প্রসেসিং ক্ষমতা ও প্রতিক্রিয়ার গতি বাড়াবে।

কৌশল বদলের ইঙ্গিত

সম্প্রতি অ্যাপলের এআই কৌশল নিয়ে ধোঁয়াশা ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জের কথা শোনা গেলেও, গুগলের সঙ্গে অংশীদারত্ব এবং সাবেক এআই প্রধান John Giannandrea-এর বিদায়ের পর কোম্পানিটি নতুন কৌশলে এগোচ্ছে বলেই ধারণা করা হচ্ছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই আপডেট সফল হলে স্মার্টফোনভিত্তিক ভয়েস অ্যাসিস্ট্যান্টের প্রতিযোগিতায় নতুন অধ্যায় শুরু হতে পারে।

Comment / Reply From

You May Also Like