নিখুঁত সিভির সহজ কৌশল
চাকরিপ্রার্থীর জন্য জীবনবৃত্তান্ত বা সিভি হলো প্রথম পরিচয়ের মাধ্যম। একটি ভালো সিভিই নির্ধারণ করতে পারে আপনি সাক্ষাৎকারের জন্য ডাক পাবেন কি না। তাই সিভি তৈরির ক্ষেত্রে কেবল তথ্য দিলেই হবে না, সেটিকে হতে হবে সংক্ষিপ্ত, প্রাসঙ্গিক এবং আকর্ষণীয়।
সম্প্রতি বিভিন্ন জরিপে দেখা গেছে, নিয়োগকারীরা একটি সিভি দেখতে গড়ে এক মিনিটেরও কম সময় ব্যয় করেন। তাই অল্প কথায় নিজের যোগ্যতা তুলে ধরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সিভি লেখার গুরুত্বপূর্ণ দিকগুলো
নাম ও যোগাযোগের তথ্য
সিভির শুরুতেই নিজের নাম শিরোনাম হিসেবে লিখুন। মোবাইল নম্বর, ই-মেইল এবং প্রয়োজনে লিংকডইন প্রোফাইল যুক্ত করুন।
ছবি নির্বাচন
প্রফেশনাল ও সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি ব্যবহার করুন। ক্যাজুয়াল ছবি এড়িয়ে চলুন।
ব্যক্তিগত প্রোফাইল
২–৩ লাইনে নিজের লক্ষ্য এবং প্রতিষ্ঠানের জন্য কী অবদান রাখতে পারবেন তা উল্লেখ করুন।
পেশাগত অভিজ্ঞতা
সর্বশেষ কাজ থেকে শুরু করে ক্রমানুসারে অভিজ্ঞতা লিখুন। প্রতিষ্ঠান, দায়িত্ব ও অর্জন স্পষ্টভাবে তুলে ধরুন।
শিক্ষাগত যোগ্যতা
সর্বশেষ ডিগ্রি থেকে শুরু করে পর্যায়ক্রমে শিক্ষাগত তথ্য দিন। পাসের সাল ও ফলাফল উল্লেখ করুন।
প্রশিক্ষণ ও কর্মশালা
নতুনদের জন্য এটি গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের বিষয়, সময় ও স্থান উল্লেখ করুন।
শখ ও আগ্রহ
সাধারণ শখের বদলে এমন কিছু উল্লেখ করুন যা আপনার ব্যক্তিত্ব ও দক্ষতা তুলে ধরে।
ভাষা দক্ষতা
বাংলা ও ইংরেজির পাশাপাশি অন্য ভাষা জানা থাকলে উল্লেখ করুন। প্রয়োজনে IELTS বা TOEFL স্কোর যুক্ত করুন।
কম্পিউটার দক্ষতা
MS Word, Excel, PowerPoint-এর পাশাপাশি ডিজাইন বা এডিটিং দক্ষতা থাকলে তা উল্লেখ করুন।
রেফারেন্স
বিশ্বস্ত কোনো ব্যক্তি বা শিক্ষককে রেফারেন্স হিসেবে যুক্ত করুন, অবশ্যই তাঁর অনুমতি নিয়ে।
অঙ্গীকারনামা
সব তথ্য সঠিক—এমন একটি ঘোষণাপত্র শেষে যুক্ত করুন।
কিছু গুরুত্বপূর্ণ টিপস
- সিভি দুই পৃষ্ঠার মধ্যে রাখার চেষ্টা করুন
- বানান ও তথ্যের নির্ভুলতা নিশ্চিত করুন
- অপ্রয়োজনীয় বিশেষণ ব্যবহার এড়িয়ে চলুন
- চাকরির সঙ্গে প্রাসঙ্গিক তথ্যই দিন
- পরিষ্কার ফন্ট (Times New Roman/Arial) ব্যবহার করুন
একটি ভালো সিভি শুধু আপনার যোগ্যতা তুলে ধরে না, বরং আপনার ব্যক্তিত্ব ও পেশাদারিত্বও প্রকাশ করে। তাই সময় নিয়ে, পরিকল্পনা করে সিভি তৈরি করুন।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!