Dark Mode
Image
  • Thursday, 16 April 2026
পুরোনো পিসিতে নতুন জীবন! 💻🚀

পুরোনো পিসিতে নতুন জীবন! 💻🚀

–এর কারিগরি সহায়তা শেষ হওয়ার পর বিপাকে পড়েছেন বিশ্বের কোটি কোটি ব্যবহারকারী। বিশেষ করে যেসব কম্পিউটারে Windows 11 সমর্থন করে না, তাদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। এমন অবস্থায় বিকল্প সমাধান নিয়ে এগিয়ে এসেছে Google

গুগল জানিয়েছে, তারা ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে ChromeOS Flex—একটি ক্লাউডভিত্তিক অপারেটিং সিস্টেম, যা পুরোনো পিসি ও ম্যাককে নতুন করে ব্যবহারযোগ্য করে তুলতে পারে। সংস্থার দাবি, বর্তমানে ব্যবহৃত প্রায় ৫০ কোটি ডিভাইসে সরাসরি আপগ্রেড করা সম্ভব নয়। তাদের জন্যই এই উদ্যোগ।

সহজ ইনস্টলেশন, কম খরচ

এই অপারেটিং সিস্টেম ব্যবহার করতে গুগল একটি ইউএসবি কিট চালু করেছে, যার মাধ্যমে সহজেই যেকোনো ডিভাইসে নতুন সিস্টেম ইনস্টল করা যাবে। প্রযুক্তিগত জ্ঞান না থাকলেও সাধারণ ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারবেন। ইউএসবি কিটটির মূল্য প্রায় ৩ ডলার হলেও অপারেটিং সিস্টেম ইনস্টল করা সম্পূর্ণ বিনামূল্যে। একই কিট একাধিকবার ব্যবহার করা যাবে।

নিরাপত্তা ও পরিবেশবান্ধব সমাধান

উইন্ডোজ ১০–এর সাপোর্ট বন্ধ হওয়ায় অনেক ব্যবহারকারী এখন নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন। নতুন ডিভাইস কেনা সবার পক্ষে সম্ভব না হওয়ায়, ChromeOS Flex একটি সাশ্রয়ী বিকল্প হিসেবে সামনে এসেছে। গুগলের মতে, পুরোনো ডিভাইস দীর্ঘদিন ব্যবহার করলে ই-ওয়েস্ট কমবে এবং নতুন ল্যাপটপ তৈরির ফলে যে কার্বন নির্গমন হয়, সেটিও কমানো সম্ভব হবে।

এ ছাড়া অন্যান্য অপারেটিং সিস্টেমের তুলনায় ChromeOS প্রায় ১৯ শতাংশ কম শক্তি ব্যবহার করে বলে জানিয়েছে সংস্থাটি।

কার জন্য উপযোগী?

এই সিস্টেম মূলত তাদের জন্য, যারা ইন্টারনেটভিত্তিক কাজ বেশি করেন—যেমন ইমেইল, ভিডিও কল, অনলাইন ডকুমেন্ট সম্পাদনা, ওয়েব ব্রাউজিং ও স্ট্রিমিং।

তবে যারা নির্দিষ্ট উইন্ডোজ সফটওয়্যারের ওপর নির্ভরশীল, তাদের জন্য এই সিস্টেমে কিছু সীমাবদ্ধতা রয়েছে। কারণ ChromeOS Flex পুরোপুরি উইন্ডোজের বিকল্প নয়, বরং একটি সহজ ও তাৎক্ষণিক সমাধান।

Comment / Reply From

You May Also Like