Dark Mode
Image
  • Wednesday, 13 May 2026
১৫ মিনিটে ঝটপট বানানা প্যানকেক

১৫ মিনিটে ঝটপট বানানা প্যানকেক

ব্যস্ত সকালে ঝটপট কিন্তু পুষ্টিকর কিছু খেতে চাইলে বানানা প্যানকেক হতে পারে দারুণ একটি অপশন। খুব অল্প উপকরণে সহজেই তৈরি করা যায় এই নরম ও সুস্বাদু প্যানকেক। বাচ্চাদের টিফিন, সকালের নাশতা কিংবা বিকেলের হালকা ক্ষুধা—সব ক্ষেত্রেই এটি হতে পারে পারফেক্ট একটি খাবার।

ঘরেই মাত্র ১৫ মিনিটে কীভাবে তৈরি করবেন বানানা প্যানকেক, চলুন জেনে নেওয়া যাক।

প্রয়োজনীয় উপকরণ

  • কলা – ২টি
  • ডিম – ২টি
  • ময়দা – ১ কাপ
  • বেকিং পাউডার – আধা চা চামচ
  • চিনি – ২ চা চামচ
  • তরল দুধ – ৩ টেবিল চামচ
  • ভ্যানিলা এসেন্স – আধা চা চামচ
  • লবণ – এক চিমটি
  • বাটার বা তেল – ২ চা চামচ

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি পাত্রে কলাগুলো ভালোভাবে ম্যাশ করে নিন। এরপর এর সঙ্গে ডিম, লবণ, ময়দা, বেকিং পাউডার ও চিনি যোগ করে মিশিয়ে নিন।

এরপর মিশ্রণে ভ্যানিলা এসেন্স ও তরল দুধ দিয়ে আবার ভালোভাবে নেড়ে নিন, যেন ব্যাটারটি মসৃণ হয়।

এবার একটি ফ্রাইং প্যানে সামান্য বাটার বা তেল ব্রাশ করে গরম করুন। বড় চামচে করে পরিমাণমতো ব্যাটার নিয়ে গোল করে প্যানে ছড়িয়ে দিন।

প্যান ঢেকে অল্প আঁচে কয়েক মিনিট রান্না করুন। এক পাশ হালকা বাদামি হয়ে এলে সাবধানে উল্টে অন্য পাশও ভেজে নিন।

ব্যস, খুব সহজেই তৈরি হয়ে গেল নরম ও সুস্বাদু বানানা প্যানকেক। পরিবেশনের সময় উপরে মধু, চকোলেট সিরাপ বা কলার স্লাইস যোগ করলে স্বাদ আরও বেড়ে যাবে।

Comment / Reply From