ইউটিউব বিজ্ঞাপনে বিরক্ত? সমাধান জানুন সহজ উপায়ে
ডিজিটাল স্ট্রিমিং দুনিয়ায় বিজ্ঞাপন এখন প্রায় অবিচ্ছেদ্য অংশ। Netflix–এর সিরিজ হোক বা Spotify–এর প্লেলিস্ট—বিজ্ঞাপন এড়িয়ে চলা কঠিন। একই অভিজ্ঞতা বিশ্বের সবচেয়ে বড় ভিডিও প্ল্যাটফর্ম YouTube–এও।
মাসে প্রায় ২৫০ কোটির বেশি সক্রিয় ব্যবহারকারী নিয়ে ইউটিউবের আয়ের বড় অংশ আসে বিজ্ঞাপন থেকে। সেই আয়ের একটি অংশ যায় কনটেন্ট নির্মাতাদের কাছে। ফলে বিজ্ঞাপনই নির্মাতা ও প্ল্যাটফর্ম—দু’পক্ষের আয়ের মূল ভরসা। তবে একটানা একাধিক বিজ্ঞাপন দেখালে দর্শকদের বিরক্ত হওয়াই স্বাভাবিক। তাহলে উপায় কী?
স্কিপ করার সুযোগ কাজে লাগান
বেশিরভাগ ইন-স্ট্রিম বিজ্ঞাপন ১৫ সেকেন্ড বা তার কম সময়ের হয়। সাধারণত ৫ সেকেন্ড পর ‘Skip Ads’ বাটন সক্রিয় হয়। ক্লিক করলেই বিজ্ঞাপন এড়ানো যায়।
তবে মনে রাখতে হবে, দ্রুত স্কিপ করলে সেটি “এনগেজড ভিউ কনভার্সন” হিসেবে গণ্য হয় না, ফলে নির্মাতা সেই বিজ্ঞাপন থেকে আয় পান না। কিছু ক্ষেত্রে নির্মাতারা বিজ্ঞাপন ‘আনস্কিপেবল’ হিসেবেও নির্ধারণ করতে পারেন। বিশেষ করে স্মার্ট টিভিতে তুলনামূলক দীর্ঘ বিজ্ঞাপন বিরতি দেখা যায়।
একই বিজ্ঞাপন বারবার এলে কী করবেন?
একই বিজ্ঞাপন বারবার দেখালে বিজ্ঞাপনের সময় ‘About this ad’ অপশনে গিয়ে “Stop seeing this ad” নির্বাচন করা যায়। এতে নির্দিষ্ট বিজ্ঞাপনটি কম দেখানো হতে পারে।
এ ছাড়া “Report this ad” অপশনের মাধ্যমে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ জানানো যায়। তবে এতে সব বিজ্ঞাপন বন্ধ হবে না। চাইলে বিজ্ঞাপন পার্সোনালাইজেশন বন্ধ করে ট্র্যাকিং কিছুটা কমানো সম্ভব।
প্রিমিয়াম সাবস্ক্রিপশনই সবচেয়ে নির্ভরযোগ্য উপায়
সম্পূর্ণ বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতা চাইলে YouTube Premium নেওয়াই সবচেয়ে বৈধ ও কার্যকর উপায়। এতে ভিডিও বিজ্ঞাপন ছাড়া দেখা যায়, পাশাপাশি নির্মাতারাও তাঁদের প্রাপ্য আয় পান।
অ্যাড ব্লকার ও বিকল্প ব্রাউজার
আগে Google Chrome–এ অ্যাড ব্লকার এক্সটেনশন ব্যবহার করে সহজেই বিজ্ঞাপন বন্ধ করা যেত। তবে গুগলের “ম্যানিফেস্ট ভি৩” নীতির কারণে অনেক জনপ্রিয় এক্সটেনশনের কার্যকারিতা সীমিত হয়েছে।
এখনও কিছু ব্যবহারকারী আপডেটেড অ্যাড ব্লকার বা বিকল্প ব্রাউজার যেমন Brave, Opera কিংবা Mozilla Firefox ব্যবহার করেন। তবে এসব পদ্ধতির কার্যকারিতা ভবিষ্যতে পরিবর্তিত হতে পারে।
সবশেষে বলা যায়, ইউটিউবের বিজ্ঞাপনই নির্মাতাদের আয়ের প্রধান উৎস। তাই পুরোপুরি ঝামেলামুক্ত অভিজ্ঞতা চাইলে বৈধ সাবস্ক্রিপশনই সবচেয়ে নিরাপদ পথ। তবে ব্যবহারকারীদের জন্য এখনও কিছু সীমিত বিকল্প খোলা আছে—যদিও সেগুলোর স্থায়িত্ব অনিশ্চিত।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!