Dark Mode
Image
  • Sunday, 22 February 2026
এক গ্লাস খেজুর স্মুদিতেই ইফতারের শক্তি

এক গ্লাস খেজুর স্মুদিতেই ইফতারের শক্তি

রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারে এক গ্লাস ঠান্ডা পানীয় যেন বাড়তি স্বস্তি এনে দেয়। অনেকেই বাজারের ইনস্ট্যান্ট শরবতের ওপর ভরসা করেন, তবে নিয়মিত এসব পানীয় খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। এর বদলে ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করা যায় সুস্বাদু ও পুষ্টিকর খেজুরের স্মুদি।

খেজুরে প্রাকৃতিক চিনি, ফাইবার ও বিভিন্ন খনিজ উপাদান থাকে, যা দ্রুত শক্তি জোগাতে সাহায্য করে। দুধ, কলা ও দইয়ের সঙ্গে খেজুর মিশিয়ে তৈরি স্মুদি শরীরকে সতেজ রাখার পাশাপাশি পুষ্টির ঘাটতিও পূরণ করতে পারে।

যা যা লাগবে

খেজুর ১০–১২টি

দুধ ২ কাপ

পাকা কলা ২টি

দই ২ টেবিল চামচ

দারুচিনি গুঁড়া ২ চা চামচ

মধু ২ চা চামচ

বরফ প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালি

প্রথমে খেজুর ভালোভাবে ধুয়ে গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন, যাতে নরম হয়ে যায়। এরপর পানি ঝরিয়ে খেজুরের সঙ্গে টুকরো করা কলা মেশান।

সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে মসৃণ হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। খেয়াল রাখবেন, যেন কোনো দানা না থাকে। তৈরি স্মুদি গ্লাসে ঢেলে ওপর থেকে বরফ দিন।

ইফতারের ঠিক আগে বানিয়ে পরিবেশন করলে স্বাদ সবচেয়ে ভালো পাওয়া যায়। অনেকক্ষণ রেখে দিলে স্বাদ ও ঘনত্বে পরিবর্তন আসতে পারে।

পুষ্টি ও স্বাদের দারুণ সমন্বয়—এই খেজুর স্মুদি হতে পারে আপনার ইফতারের স্বাস্থ্যকর সঙ্গী।

Comment / Reply From