কাবাবের সঙ্গী লেবানিজ তাহিনা
লেবানিজ খাবারের স্বাদ বাড়াতে চাটনি বা ডিপ হিসেবে বেশ জনপ্রিয় তাহিনা। তিল দিয়ে তৈরি এই সসের রয়েছে বিশেষ স্বাদ ও সুগন্ধ। কাবাব, নানরুটি কিংবা মচমচে নিমকির সঙ্গে পরিবেশন করলে খাবারের স্বাদে আসে ভিন্ন মাত্রা। ভালো খবর হলো, খুব বেশি উপকরণ ছাড়াই ঘরে তৈরি করা যায় এই মজার সস।
তাহিনা তৈরিতে যা যা লাগবে
-
তিল — ১/৪ কাপ
-
রসুন বাটা — ৪ কোয়া
-
ভাজা জিরার গুঁড়া — ২ চা-চামচ
-
লেবুর রস — ৩ টেবিল-চামচ
-
লবণ — ১/২ চা-চামচ
-
গুঁড়া মরিচ — স্বাদমতো (ঐচ্ছিক)
-
পানি — প্রয়োজনমতো
যেভাবে তৈরি করবেন
প্রথমে তিল পরিষ্কার করে শুকনো কড়াইয়ে অল্প আঁচে হালকা টেলে নিন। খেয়াল রাখবেন, তিল যেন বেশি পুড়ে না যায়। এরপর তিল ঠান্ডা করে ব্লেন্ডার বা পাটায় ভালোভাবে বেটে মিহি পেস্ট তৈরি করুন।
এবার তিলের পেস্টের সঙ্গে রসুন বাটা ও লেবুর রস মিশিয়ে নিন। এতে ভাজা জিরার গুঁড়া ও লবণ যোগ করে ভালোভাবে নাড়ুন। চাইলে স্বাদ বাড়াতে সামান্য গুঁড়া মরিচও দিতে পারেন।
মিশ্রণটি বেশি ঘন মনে হলে অল্প অল্প করে পানি দিয়ে পছন্দমতো ঘনত্ব তৈরি করুন। সব উপকরণ ভালোভাবে মিশে গেলে তৈরি হয়ে যাবে সুস্বাদু তাহিনা।
কীসের সঙ্গে পরিবেশন করবেন?
তাহিনা কাবাব, নানরুটি, পিটা ব্রেড কিংবা মচমচে নিমকির সঙ্গে পরিবেশন করতে পারেন। চাইলে গ্রিল করা মাংস ও সবজির সঙ্গেও এই সস খাওয়া যায়। পরিবেশনের আগে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলে এটি আরও সতেজভাবে উপভোগ করতে পারবেন।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!