গরমে ঠান্ডা পানি: আরাম না বিপদ?
লাইফস্টাইল ডেস্ক: প্রচণ্ড গরমে হাঁপিয়ে উঠে অনেকেই সরাসরি ফ্রিজ থেকে বের করা বরফঠান্ডা পানি পান করেন। এক গ্লাস ঠান্ডা পানি মুহূর্তেই প্রশান্তি দিলেও, এই অভ্যাস শরীরের জন্য সবসময় ভালো নাও হতে পারে। বিশেষজ্ঞদের মতে, হুট করে অতিরিক্ত ঠান্ডা পানি পান করলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে।
হজমে সমস্যা তৈরি করে
অতিরিক্ত ঠান্ডা পানি রক্তনালী সংকুচিত করে, ফলে হজম প্রক্রিয়া ব্যাহত হয়। এতে খাবারের পুষ্টিগুণ ঠিকভাবে শরীরে শোষিত হতে পারে না। এমনকি হজমে গোলমাল ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও দেখা দিতে পারে।
গলা ব্যথা ও শ্বাসতন্ত্রের ঝুঁকি
গরমে বরফঠান্ডা পানি খেলে গলা ব্যথা, সর্দি বা নাক বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা বাড়ে। ঠান্ডা পানি শ্বাসনালীতে শ্লেষ্মা জমতে সাহায্য করে, যা প্রদাহ সৃষ্টি করে শ্বাসকষ্টসহ অন্যান্য সমস্যার কারণ হতে পারে।
চর্বি হজমে বাধা দেয়
খাবারের পরপরই ঠান্ডা পানি পান করলে খাবারের ফ্যাট জমাট বাঁধতে পারে। ফলে তা সহজে হজম হয় না এবং শরীরে মেদ হিসেবে জমে যেতে পারে। বিশেষজ্ঞরা খাবারের অন্তত ৩০ মিনিট পর পানি পান করার পরামর্শ দেন।
হার্ট রেটের ওপর প্রভাব
কিছু গবেষণায় দেখা গেছে, খুব ঠান্ডা পানি হার্ট রেট কমিয়ে দিতে পারে। এটি শরীরের একটি গুরুত্বপূর্ণ স্নায়ুকে উত্তেজিত করে, যা হৃদস্পন্দনের স্বাভাবিক গতিতে প্রভাব ফেলে।
ওয়ার্কআউটের পর বিপজ্জনক হতে পারে
ব্যায়াম করার পর শরীরের তাপমাত্রা বেশি থাকে। এই সময় ঠান্ডা পানি পান করলে শরীরে তাপমাত্রার হঠাৎ পরিবর্তন ঘটে, যা হজমতন্ত্র ও শরীরের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। এতে পেটে অস্বস্তি বা ব্যথাও হতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ
গরমে ঠান্ডা পানি পান করতে চাইলে বরফঠান্ডা নয়, বরং স্বাভাবিক বা হালকা ঠান্ডা পানি পান করাই উত্তম। এতে শরীর সতেজ থাকবে এবং ঝুঁকিও কমবে।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!