Dark Mode
Image
  • Wednesday, 11 March 2026
ঘরেই বানান টক-মিষ্টি ফলের চাট

ঘরেই বানান টক-মিষ্টি ফলের চাট

গরমের দিনে ঠান্ডা ও স্বাস্থ্যকর কিছু খেতে চাইলে ফলের চাট হতে পারে দারুণ একটি বিকল্প। নানা ধরনের তাজা ফল, হালকা মসলা ও লেবুর টক স্বাদে তৈরি এই চাট যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিকরও। খুব সহজেই ঘরেই তৈরি করা যায় এই রিফ্রেশিং খাবারটি।

উপকরণ

পাকা কলা (গোল করে কাটা) – ৪টি
পাকা পেয়ারা (কিউব করে কাটা) – ১টি
লেবু – ২টি
পাকা আম (কিউব করে কাটা) – ২টি
সবুজ আঙুর – সিকি কাপ
কালো আঙুর – সিকি কাপ
লাল আপেল (কিউব করে কাটা) – ১টি
তরমুজ (কিউব করে কাটা) – দেড় কাপ
আনার দানা (ঐচ্ছিক) – সিকি কাপ
কমলা (খোসা ছাড়িয়ে কোষ আলাদা করা) – ১ কাপ
আনারস (কিউব করে কাটা) – ১ কাপ

মসলা ও অন্যান্য উপকরণ
লবণ – আধা চা-চামচ বা স্বাদমতো
ভাজা জিরার গুঁড়া – ১ চা-চামচ
চাট মসলা পাউডার – ১ চা-চামচ
গোলমরিচের গুঁড়া – আধা চা-চামচ
চিনি – ১ টেবিল চামচ
পুদিনাপাতার কুচি – ১ টেবিল চামচ

প্রণালি

প্রথমে একটি বড় বাটিতে সব কাটা ফল একসঙ্গে নিন। এরপর এর সঙ্গে লবণ, ভাজা জিরার গুঁড়া, চাট মসলা, গোলমরিচের গুঁড়া ও চিনি যোগ করুন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন।

এরপর লেবুর রস ছড়িয়ে দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিন। সবশেষে পুদিনাপাতার কুচি যোগ করে বাটি ঢেকে ২ থেকে ৩ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।

ঠান্ডা হয়ে গেলে পরিবেশন পাত্র বা গ্লাসে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু ও সতেজ ফলের চাট।

Comment / Reply From