ঘরেই বানান ঠান্ডা ঠান্ডা আমের ফালুদা
গরমের দিনে ঠান্ডা ও মিষ্টি স্বাদের কোনো ডেজার্টের কথা উঠলে ফালুদার নাম সবার আগে আসে। আর সেই ফালুদায় যদি যোগ হয় পাকা আমের স্বাদ, তাহলে তো কথাই নেই। খুব সহজ কিছু উপকরণ দিয়েই ঘরে তৈরি করা যায় রেস্তোরাঁ-স্টাইল আমের ফালুদা। অতিথি আপ্যায়ন কিংবা পরিবারের সঙ্গে বিকেলের আড্ডায় এই ডেজার্ট হতে পারে দারুণ একটি আয়োজন।
প্রয়োজনীয় উপকরণ
- তোকমা দানা — ২ টেবিল চামচ
- জেলি (কিউব করে কাটা) — ১ কাপ
- নুডলস — ১ কাপ
- দুধ — আধা লিটার
- চিনি — আধা কাপ
- কনডেন্সড মিল্ক — আধা কাপ
- পাকা আম — ২টি
- আমের মণ্ড — ১ কাপ
- ভ্যানিলা আইসক্রিম — পরিমাণমতো
- কাঠবাদাম ও পেস্তাবাদাম কুচি — ২ টেবিল চামচ
- বরফকুচি — পরিমাণমতো
যেভাবে তৈরি করবেন
প্রথমে তোকমা দানা পানিতে ১০ থেকে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। ফুলে উঠলে পানি ঝরিয়ে আলাদা করে রাখুন। এরপর প্যাকেটের নির্দেশনা অনুযায়ী জেলি তৈরি করে ছোট ছোট কিউব করে কেটে নিন।
একটি পাত্রে পানি গরম করে নুডলস সেদ্ধ করুন। নরম হয়ে এলে ঠান্ডা পানিতে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।
এবার দুধ জ্বাল দিয়ে কিছুটা ঘন করে নিন। এরপর এতে চিনি ও কনডেন্সড মিল্ক মিশিয়ে ঠান্ডা করুন এবং কিছু সময় ফ্রিজে রাখুন।
একটি আম ছোট ছোট কিউব করে কেটে রাখুন। অন্য আমটি ব্লেন্ড করে মসৃণ মণ্ড তৈরি করুন।
পরিবেশনের নিয়ম
একটি লম্বা গ্লাসে প্রথমে জেলি দিন। এরপর পর্যায়ক্রমে নুডলস, তোকমা, আমের কিউব, আমের মণ্ড এবং ঠান্ডা দুধ ঢালুন। ওপরে এক স্কুপ ভ্যানিলা আইসক্রিম দিন। শেষে বাদামকুচি, আমের টুকরা ও কিছু বরফকুচি ছড়িয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা আমের ফালুদা।
গরমের দিনে এই ঘরোয়া ডেজার্ট সহজেই এনে দেবে প্রশান্তির স্বাদ।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!