ঘরেই বানান রেস্টুরেন্ট স্টাইল চিকেন মিট বক্স
ঘরেই তৈরি করুন সুস্বাদু চিকেন মিট বক্স, জেনে নিন সহজ রেসিপি
ফাস্টফুডপ্রেমীদের কাছে চিকেন মিট বক্স এখন বেশ জনপ্রিয় একটি খাবার। বাইরে রেস্টুরেন্টে না গিয়েও খুব সহজে ঘরেই তৈরি করা যায় এই সুস্বাদু পদ। মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই, মশলাদার চিকেন, বিভিন্ন সস এবং গলানো চিজের দারুণ সমন্বয়েই তৈরি হয় মুখরোচক চিকেন মিট বক্স।
উপকরণ
-
মুরগির ব্রেস্ট – ২টি (কিউব করে কাটা)
-
আদাবাটা – ১ চা-চামচ
-
রসুনবাটা – ১ চা-চামচ
-
পাপরিকা বা মরিচগুঁড়া – ১ চা-চামচ
-
গোলমরিচের গুঁড়া – আধা চা-চামচ
-
জিরাগুঁড়া – আধা চা-চামচ
-
সয়া সস – ১ চা-চামচ
-
তেল – ১ টেবিল চামচ
-
লবণ – স্বাদমতো
-
বড় আলু – ২টি
-
মেয়নেজ – ২ টেবিল চামচ
-
টমেটো কেচাপ – ২ টেবিল চামচ
-
বারবিকিউ সস – ১ টেবিল চামচ (ঐচ্ছিক)
-
মোজারেলা বা চেডার চিজ – ১ কাপ
-
চিলি ফ্লেক্স – ১ চা-চামচ
-
ওরিগানো – সামান্য
প্রস্তুত প্রণালি
প্রথমে মুরগির টুকরোগুলোর সঙ্গে আদাবাটা, রসুনবাটা, পাপরিকা বা মরিচগুঁড়া, গোলমরিচ, জিরাগুঁড়া, সয়া সস, তেল এবং লবণ ভালোভাবে মিশিয়ে অন্তত ৩০ মিনিট ম্যারিনেট করে রাখুন।
এরপর একটি ফ্রাইপ্যানে মাঝারি আঁচে ৮ থেকে ১০ মিনিট রান্না করুন, যতক্ষণ না মুরগি ভালোভাবে সেদ্ধ ও হালকা বাদামি রঙ ধারণ করে।
এদিকে আলু ফ্রেঞ্চ ফ্রাই আকৃতিতে কেটে মুচমুচে করে ভেজে নিন।
এরপর একটি ওভেন-প্রুফ ডিশ বা বেকিং পাত্রে প্রথমে ফ্রেঞ্চ ফ্রাই বিছিয়ে দিন। তার ওপর সমানভাবে রান্না করা চিকেন ছড়িয়ে দিন।
এরপর মেয়নেজ, টমেটো কেচাপ এবং বারবিকিউ সস জিগজ্যাগভাবে ছড়িয়ে দিন। সবশেষে পর্যাপ্ত পরিমাণ মোজারেলা বা চেডার চিজ যোগ করুন।
স্বাদ আরও বাড়াতে চাইলে সসেজ স্লাইস, মাশরুম, হালাপিনিয়ো, সুইট কর্ন কিংবা নাগা সসও যোগ করতে পারেন।
১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৫ থেকে ৭ মিনিট বেক করুন অথবা ঢেকে গরম করুন, যতক্ষণ না চিজ পুরোপুরি গলে যায়।
পরিবেশনের আগে ওপরে চিলি ফ্লেক্স ও ওরিগানো ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন। পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে উপভোগ করুন রেস্টুরেন্টের স্বাদের ঘরোয়া চিকেন মিট বক্স।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!