ঘরেই বানান সুস্বাদু আফলাতুন, সহজ রেসিপি
মিষ্টিপ্রেমীদের কাছে ‘আফলাতুন’ এক দারুণ লোভনীয় নাম। দোকানে না গিয়েও খুব সহজেই ঘরে তৈরি করা যায় এই মজাদার ডেজার্ট। অল্প কিছু উপকরণ আর সঠিক মাপেই তৈরি হবে নরম, সুগন্ধি আফলাতুন। চলুন জেনে নেওয়া যাক রেসিপিটি।
উপকরণ
- ময়দা: সিকি কাপ
- সুজি: সিকি কাপ
- গুঁড়া দুধ: সিকি কাপ
- ঘি: সিকি কাপ
- ডিম: ২টি
- চিনি: আধা কাপ
- এলাচিগুঁড়া: আধা চা-চামচ
- বেকিং পাউডার: ১ চিমটি
প্রণালি
প্রথমে একটি বাটিতে চিনি, ডিম ও ঘি একসঙ্গে ভালোভাবে ফেটিয়ে নিন, যতক্ষণ না মিশ্রণটি হালকা ও মসৃণ হয়।
অন্য একটি পাত্রে ময়দা, সুজি, গুঁড়া দুধ, এলাচিগুঁড়া ও বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে নিন। এরপর ধীরে ধীরে এই শুকনো উপকরণগুলো ডিম-চিনির মিশ্রণে মেশাতে থাকুন।
সব উপকরণ ভালোভাবে মিশে গেলে একটি কেকের ব্যাটারের মতো ঘন মিশ্রণ তৈরি হবে।
এরপর একটি চারকোনা কেক প্যানে ভালোভাবে ঘি মাখিয়ে তাতে মিশ্রণ ঢেলে দিন। আগে থেকে ১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রি-হিট করা ওভেনে প্রায় ৩৫ মিনিট বেক করুন।
যখন ওপরের অংশ গাঢ় সোনালি রঙ ধারণ করবে, তখন ওভেন থেকে বের করে নিন। ঠান্ডা হলে প্যান থেকে বের করে আয়তাকার টুকরো করে কেটে নিন।
পরিবেশনের আগে চাইলে পার্চমেন্ট পেপারে মুড়ে পরিবেশন করতে পারেন—দেখতেও সুন্দর, খেতেও দারুণ!
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!