ডিমের আঁশটে গন্ধে নাজেহাল? জেনে নিন সহজ ঘরোয়া সমাধান
বাঙালির খাবার টেবিলে ডিম মানেই আলাদা এক ভালবাসা। ঝোল, ভাজা, ডেভিল—ডিম ছাড়া যেন রান্নাঘরই অসম্পূর্ণ। বিশেষ করে ব্যাচেলর জীবনে ডিম অনেকের প্রধান ভরসা। কিন্তু এই জনপ্রিয় খাবারের একটি বড় সমস্যা হলো এর কাঁচা ও রান্নার পরের আঁশটে গন্ধ, যা অনেক সময় বাসন-কোসন ও পুরো রান্নাঘর জুড়ে ছড়িয়ে পড়ে।
ডিম রান্না করার পর পাত্র যতবারই ধোয়া হোক না কেন, অনেক সময় সেই গন্ধ কিছুতেই যেতে চায় না। এমনকি ওই পাত্রে অন্য খাবার রাখলেও গন্ধ লেগে থাকে, যা বেশ অস্বস্তিকর। তবে ভালো খবর হলো—খুব সাধারণ কিছু উপকরণ ব্যবহার করেই এই সমস্যা থেকে সহজে মুক্তি পাওয়া যায়।
লেবুর রস
ভিটামিন সিতে ভরপুর লেবু যেমন খাবারে স্বাদ বাড়ায়, তেমনি পরিষ্কারেও দারুণ কার্যকর। ডিম রান্নার পর পাত্রে সামান্য লেবুর রস মাখিয়ে ১০–১৫ মিনিট রেখে দিন। এরপর ভালো করে ঘষে ধুয়ে ফেলুন। লেবুর প্রাকৃতিক অ্যাসিড আঁশটে গন্ধ দূর করতে সাহায্য করে।
লবণ
যে কোনো ধরনের দুর্গন্ধ দূর করতে লবণ বেশ কার্যকর। ডিম রান্নার পর গরম পাত্রে সামান্য লবণ ছিটিয়ে কিছুক্ষণ রেখে দিন। পরে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেললেই গন্ধ অনেকটাই কমে যাবে।
বেকিং সোডা
খাবারের সোডা বা বেকিং সোডা জেদি গন্ধ দূর করার পাশাপাশি বাসনকে চকচকেও করে। বাসন ধোয়ার জলে সামান্য বেকিং সোডা মিশিয়ে পাত্র কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর সাবান দিয়ে ধুলেই গন্ধ উধাও।
ভিনিগার
ভিনিগার শুধু রান্নায় নয়, পরিষ্কারেও সমান দক্ষ। ডিম রান্নার পর পাত্রে ভিনিগার মেশানো জল ঢেলে ১৫–২০ মিনিট রেখে দিন। পরে ধুয়ে ফেললে আঁশটে গন্ধ অনেকটাই কমে যাবে।
কফি পাউডার
অনেকে জানেন না, কফি পাউডারও গন্ধ শোষণে বেশ কার্যকর। বাসন ধোয়ার জলে সামান্য কফি পাউডার মিশিয়ে পাত্র কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর সাবান দিয়ে ধুলেই গন্ধ আর থাকবে না।
এই সহজ ঘরোয়া উপায়গুলো মেনে চললে ডিমের আঁশটে গন্ধ আর রান্নাঘরের ঝামেলা হয়ে উঠবে না।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!