সকালের ঘুম ঘুম ভাব দূর করবেন যেসব সহজ উপায়ে
সকালে ঘুম থেকে ওঠার পরও অনেকেরই দীর্ঘ সময় ধরে ঝিমুনি ও অলসভাব কাটতে চায় না। এমনকি অফিসে বা কাজে বসার পরও মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। শুধু চা বা কফির ওপর নির্ভর না করে কিছু সহজ অভ্যাস অনুসরণ করলে দ্রুত শরীর ও মন সতেজ করা সম্ভব।
১. হালকা গরম পানিতে মধু ও লেবু পান করুন
দিনের শুরুতে হালকা গরম পানিতে মধু ও লেবুর রস মিশিয়ে পান করলে শরীর দ্রুত সতেজ হয়ে ওঠে। এটি বিপাকক্রিয়া সক্রিয় করতে সাহায্য করে এবং রক্তসঞ্চালন বাড়িয়ে ক্লান্তি ও ঝিমুনি কমাতে ভূমিকা রাখে।
২. চিনি ছাড়া চা বা কফি পান করুন
সকালের চা বা কফিতে অতিরিক্ত চিনি যোগ করলে সাময়িক শক্তি মিললেও কিছুক্ষণ পর আবার ক্লান্তি ফিরে আসতে পারে। তাই চিনি ছাড়া চা বা কফি পান করলে ক্যাফেইনের কার্যকারিতা ভালোভাবে কাজ করে এবং মস্তিষ্ককে আরও সজাগ রাখে।
৩. চোখ-মুখে ঠান্ডা পানির ঝাপটা দিন
ঘুম ঘুম ভাব দূর করতে ঠান্ডা পানির ঝাপটা বেশ কার্যকর। এটি শরীরকে দ্রুত সতেজ করে এবং মাথার ঝিমুনি কমিয়ে দেয়।
৪. পর্যাপ্ত পানি পান করুন
পানিশূন্যতা অনেক সময় ক্লান্তি ও মনোযোগ কমে যাওয়ার কারণ হতে পারে। তাই সকালে এক গ্লাস পানি পান করলে শরীরের কোষ সক্রিয় হয় এবং কর্মশক্তি ফিরে আসে।
৫. কয়েক মিনিট হাঁটাহাঁটি করুন
একটানা বসে থাকলে অলসভাব আরও বেড়ে যেতে পারে। মাত্র পাঁচ মিনিট হাঁটাহাঁটি করলে রক্তসঞ্চালন বাড়ে, শরীর চাঙ্গা হয় এবং ঘুম ঘুম ভাব দ্রুত দূর হয়।
৬. কারও সঙ্গে কিছুক্ষণ কথা বলুন
চুপচাপ বসে থাকলে ঝিমুনি আরও বাড়তে পারে। সহকর্মী বা পরিবারের কারও সঙ্গে কয়েক মিনিট কথা বললে মস্তিষ্ক সক্রিয় হয় এবং মনোযোগ ফিরে আসে।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!