Dark Mode
Image
  • Thursday, 10 September 2026
দুই লাউ বিক্রি ১৮ হাজার টাকায়!

দুই লাউ বিক্রি ১৮ হাজার টাকায়!

সুনামগঞ্জের দিরাই উপজেলায় একটি বার্ষিক ওয়াজ মাহফিলে দান করা দুটি লাউ নিলামে বিক্রি হয়েছে ১৮ হাজার ২০ টাকায়। ব্যতিক্রমী এই ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) উপজেলার পঞ্চগ্রাম কাইমা মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত ওয়াজ মাহফিল শেষে দানকৃত সামগ্রীর নিলামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেল থেকে শুরু হয়ে শনিবার ফজর পর্যন্ত চলা মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা মাদরাসার তহবিলের জন্য বিভিন্ন ধরনের সামগ্রী দান করেন। এ সময় কাইমা গ্রামের আব্দুল লতিফ একটি লাউ দান করেন। একই সঙ্গে পার্শ্ববর্তী কেজাউড়া গ্রামের আরও একজন ব্যক্তি আরেকটি লাউ দান করেন।

মাহফিল শেষে শনিবার সকালে অন্যান্য দানকৃত সামগ্রীর সঙ্গে লাউ দুটি নিলামে তোলা হলে একাধিক ব্যক্তি দর হাঁকাতে শুরু করেন। দীর্ঘ প্রতিযোগিতার পর শেষ পর্যন্ত দুটি লাউ ১৮ হাজার ২০ টাকায় বিক্রি হয়

এ বিষয়ে মাদরাসার মোতাওয়াল্লি মাওলানা নূর উদ্দিন বলেন, লাউ দুটি এত বেশি দামে বিক্রি হওয়া মূলত একটি প্রতীকী বিষয়। মসজিদ ও মাদরাসার প্রতি স্থানীয় মানুষের ভালোবাসা, আন্তরিকতা এবং সহযোগিতার মানসিকতারই এটি একটি উজ্জ্বল উদাহরণ।

তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে ধর্মীয় প্রতিষ্ঠানের তহবিল গঠনের পাশাপাশি সমাজে দান ও সহযোগিতার সংস্কৃতিও আরও শক্তিশালী হয়।

Comment / Reply From