Dark Mode
Image
  • Wednesday, 04 March 2026
ইফতারে ঠান্ডা মিষ্টি, সহজ ফ্রুট কাস্টার্ড রেসিপি

ইফতারে ঠান্ডা মিষ্টি, সহজ ফ্রুট কাস্টার্ড রেসিপি

রোজার দিনে দীর্ঘ সময় না খেয়ে থাকার পর ইফতারে চাই পুষ্টিকর ও সতেজ খাবার। এবার আবহাওয়া বেশ শুষ্ক থাকায় শরীরকে পানিশূন্যতা থেকে রক্ষা করতে ফল ও দুধজাতীয় খাবার রাখা জরুরি। এমন সময়ে সহজ, সুস্বাদু ও স্বাস্থ্যকর একটি আইটেম হতে পারে ফ্রুট কাস্টার্ড। ঘরে থাকা উপকরণ দিয়েই খুব অল্প সময়ে তৈরি করা যায় এই জনপ্রিয় ডেজার্ট।

প্রয়োজনীয় উপকরণ

দুধ – ১ লিটার

চিনি – ১ কাপ

কাস্টার্ড পাউডার – ২ টেবিল চামচ

এলাচ গুঁড়া – ১/৪ চা চামচ

জাফরান – ১/৪ চা চামচ

আঙ্গুর – ১ কাপ (দুই টুকরো করা)

কলা – ১ কাপ (ছোট টুকরো)

আপেল – ১ কাপ (ছোট টুকরো)

ডালিম – ১ কাপ

প্রস্তুত প্রণালি

প্রথমে এক কাপ দুধ আলাদা করে রেখে বাকি দুধ একটি প্যানে গরম করতে দিন। দুধ ফুটে উঠলে এতে চিনি দিন এবং ভালোভাবে নেড়ে গুলে নিন। এরপর এলাচ গুঁড়া ও জাফরান মিশিয়ে সুগন্ধ বাড়িয়ে নিন।

অন্যদিকে, আলাদা করে রাখা এক কাপ দুধে কাস্টার্ড পাউডার মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন। এবার ফুটন্ত দুধে ধীরে ধীরে এই পেস্ট ঢালুন এবং একটানা নেড়ে যেতে থাকুন, যাতে দলা না বাঁধে। কিছুক্ষণ পর দুধ ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন।

দুধ পুরোপুরি ঠান্ডা হলে তাতে কাটা ফলগুলো মিশিয়ে নিন। এরপর এক ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন মজাদার ও পুষ্টিকর ফ্রুট কাস্টার্ড।

Comment / Reply From