দুধ-তরমুজে ঠান্ডা শরবত, গরমে ভিন্ন স্বাদ
তীব্র গরমে শরীরকে সতেজ রাখতে ঠান্ডা ও পুষ্টিকর পানীয়ের বিকল্প নেই। ইফতার হোক বা বিকেলের আড্ডা—এক গ্লাস দুধ-তরমুজের শরবত এনে দিতে পারে ভিন্ন স্বাদ ও প্রশান্তি। দুধের মোলায়েম স্বাদ আর তরমুজের প্রাকৃতিক মিষ্টতা মিলিয়ে এটি হয়ে উঠতে পারে পরিবারের সবার পছন্দের পানীয়।
যেভাবে তৈরি করবেন
প্রথমে তরল দুধ, গুঁড়া দুধ, কনডেনসড মিল্ক ও সামান্য কর্নফ্লাওয়ার একসঙ্গে চুলায় জ্বাল দিন। মিশ্রণটি ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করুন। এরপর ফ্রিজে রেখে আরও ভালোভাবে ঠান্ডা করে নিন।
অন্যদিকে তরমুজ কিউব করে কেটে ফ্রিজে ঠান্ডা করে রাখুন। দুধের মিশ্রণ পুরোপুরি ঠান্ডা হলে এতে পরিমাণমতো Rooh Afza এবং কাটা তরমুজ মিশিয়ে নিন। ভালোভাবে নাড়িয়ে ঠান্ডা ঠান্ডাই পরিবেশন করুন।
স্বাদ বাড়াতে চাইলে উপরে কয়েক টুকরো বরফ বা পুদিনা পাতা যোগ করতে পারেন। খুব সহজ উপায়ে তৈরি এই শরবত গরমে এনে দেবে বাড়তি প্রশান্তি।
Comment / Reply From
You May Also Like
Popular Posts
Newsletter
Subscribe to our mailing list to get the new updates!