Dark Mode
Image
  • Sunday, 05 July 2026
রাতের খাবারে এই খাবারগুলো রাখলেই কমতে পারে পেটের মেদ

রাতের খাবারে এই খাবারগুলো রাখলেই কমতে পারে পেটের মেদ

রাতের খাবারে যেসব খাবার রাখলে কমতে পারে পেটের মেদ

অতিরিক্ত ওজন ও পেটের মেদ কমাতে শুধু ব্যায়াম করলেই হবে না, রাতের খাবারের দিকেও বিশেষ নজর দিতে হবে। বিশেষজ্ঞদের মতে, রাতে সঠিক ধরনের খাবার খেলে শরীরের বিপাকক্রিয়া সক্রিয় থাকে, দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূতি তৈরি হয় এবং অতিরিক্ত ক্যালোরি গ্রহণের প্রবণতা কমে।

মার্কিন ক্রীড়া পুষ্টিবিদ এবং Flat Belly Cookbook for Dummies–এর সহলেখক তারা কলিংউডের ভাষ্য, এমন কোনো খাবার নেই যা রাতারাতি পেটের চর্বি গলিয়ে দেবে। তবে প্রোটিন, আঁশ এবং স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ খাবার নিয়মিত খেলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।

চর্বিযুক্ত মাছ

স্যামন, ম্যাকেরেল ও সার্ডিনের মতো ওমেগা-৩ সমৃদ্ধ মাছ শরীরের জন্য অত্যন্ত উপকারী। এগুলো দীর্ঘক্ষণ ক্ষুধা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং পেটের চর্বি জমার ঝুঁকি কমাতে ভূমিকা রাখে। দেশীয় বিকল্প হিসেবে ইলিশ, রুই, কাতলা বা মৃগেল মাছও স্বাস্থ্যকর পছন্দ হতে পারে।

শাকসবজি

পালং শাক, লাল শাক, কলমি শাক কিংবা সর্ষে শাকের মতো সবুজ শাকে ক্যালোরি কম এবং আঁশ বেশি থাকে। ফলে এগুলো দীর্ঘ সময় পেট ভরা রাখে এবং অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমায়।

ডালজাতীয় খাবার

মসুর, মুগ, মাষকলাই ও ছোলার মতো ডাল প্রোটিন ও খাদ্যআঁশের ভালো উৎস। এসব খাবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং রাতের বেলায় অপ্রয়োজনীয় নাস্তা খাওয়ার ইচ্ছা কমায়।

ক্রুসিফেরাস সবজি

ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি ও ওলকপির মতো সবজি হজমে সহায়তা করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। কম ক্যালোরিযুক্ত হওয়ায় এগুলো ওজন কমানোর খাদ্যতালিকায় গুরুত্বপূর্ণ স্থান পেতে পারে।

চর্বিহীন প্রোটিন

চামড়াবিহীন মুরগির মাংস, টোফু, ছানা কিংবা কম চর্বিযুক্ত পনির শরীরের পেশি গঠনে সহায়তা করে। পাশাপাশি এগুলো বিপাকক্রিয়া সচল রাখে এবং রাতের অতিরিক্ত ক্ষুধা কমাতে সাহায্য করে।

গোটা শস্য

রাতের খাবারে পরিমিত পরিমাণে লাল চাল, লাল আটার রুটি কিংবা ওটস রাখা যেতে পারে। এসব খাবার ধীরে ধীরে শক্তি সরবরাহ করে এবং দীর্ঘ সময় ক্ষুধা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

শুধু খাবার নয়, প্রয়োজন স্বাস্থ্যকর জীবনযাপন

বিশেষজ্ঞরা বলছেন, শুধু নির্দিষ্ট কিছু খাবার খেলেই পেটের মেদ কমে যাবে—এমন ধারণা ঠিক নয়। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের পাশাপাশি নিয়মিত হাঁটা বা ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণও সমান গুরুত্বপূর্ণ। এসব অভ্যাস একসঙ্গে অনুসরণ করলে ওজন নিয়ন্ত্রণ সহজ হয় এবং ধীরে ধীরে পেটের অতিরিক্ত মেদও কমতে শুরু করে।

Comment / Reply From