Dark Mode
Image
  • Friday, 20 February 2026
রেস্তোরাঁ স্বাদের গ্রিলড চিকেন, এবার ঘরেই

রেস্তোরাঁ স্বাদের গ্রিলড চিকেন, এবার ঘরেই

বাড়িতে বারবিকিউ পার্টি হোক বা পরিবারের বিশেষ আয়োজন—গ্রিলড চিকেন সবসময়ই জনপ্রিয় একটি পদ। সঠিক মেরিনেশন আর ধৈর্য ধরে গ্রিল করলেই রেস্তোরাঁর মতো রসালো ও স্মোকি স্বাদের চিকেন তৈরি করা সম্ভব ঘরেই। চলুন জেনে নেওয়া যাক সহজ একটি গ্রিলড চিকেন রেসিপি।

উপকরণ

মুরগির রান (থানসহ) – ৪টি

সয়া সস – ১ টেবিল চামচ

ওয়েস্টার সস – আধা টেবিল চামচ

ফিশ সস – ১ চা-চামচ

টমেটো কেচাপ – ১ টেবিল চামচ

চিলি সস – ১ টেবিল চামচ

টক দই – ১ টেবিল চামচ

পাপরিকা – ১ টেবিল চামচ

লেবুর রস – ১ টেবিল চামচ

মধু – ১ টেবিল চামচ

সরিষার তেল – ৩ টেবিল চামচ

প্রণালি

১. প্রাথমিক প্রস্তুতি
প্রথমে মুরগির রানের গায়ে লেবুর রস মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন। এতে কাঁচা গন্ধ দূর হবে এবং মাংস নরম হবে।

২. মাংস প্রস্তুত করা
হালকা করে ধুয়ে নিয়ে ধারালো ছুরি দিয়ে রানের গায়ে কয়েকটি আঁচড় কেটে নিন। এতে মসলা ভেতরে ভালোভাবে ঢুকবে।

৩. মেরিনেশন
একটি পাত্রে সয়া সস, ওয়েস্টার সস, ফিশ সস, টমেটো কেচাপ, চিলি সস, টক দই, পাপরিকা, মধু ও সরিষার তেল ভালোভাবে মিশিয়ে নিন। এই মিশ্রণ মুরগির গায়ে ভালোভাবে মাখিয়ে কমপক্ষে ৫–৬ ঘণ্টা (সম্ভব হলে সারা রাত) ফ্রিজে মেরিনেট করে রাখুন।

৪. গ্রিল করার প্রস্তুতি
বারবিকিউ স্ট্যান্ডে কয়লা জ্বালিয়ে ভালোভাবে লালচে করে নিন। এরপর গ্রিল ট্রে বসান।

৫. গ্রিল করা
মেরিনেট করা মুরগি গ্রিল ট্রেতে রেখে উপরে হালকা তেল ব্রাশ করুন। এক পাশ ভালোভাবে সেঁকা হলে উল্টে অন্য পাশেও তেল ব্রাশ করে সমানভাবে গ্রিল করুন। দুই পাশ সুন্দরভাবে সোনালি-বাদামি হলে নামিয়ে নিন।

গরম গরম গ্রিলড চিকেন পরিবেশন করুন সালাদ, সস বা নান-রুটির সঙ্গে। ধোঁয়াটে সুগন্ধ আর রসালো স্বাদ মন জয় করবেই।

Comment / Reply From