Dark Mode
Image
  • Thursday, 21 May 2026
২ মিনিটেই তৈরি হোক মজাদার মাগ কেক

২ মিনিটেই তৈরি হোক মজাদার মাগ কেক

হঠাৎ মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছে, কিন্তু কেক বানানোর ঝামেলায় যেতে মন চাইছে না? তাহলে আপনার জন্য দারুণ সমাধান হতে পারে মাগ কেক। খুব অল্প উপকরণ আর মাত্র দুই মিনিট সময়েই তৈরি করা যায় নরম, চকোলেটি এই কেক।

মাইক্রোওয়েভে সহজেই বানিয়ে নিতে পারেন সুস্বাদু মাগ কেক। চলুন জেনে নেওয়া যাক রেসিপি।

যা লাগবে

  • ময়দা – ৪ টেবিল চামচ
  • কোকো পাউডার – ২ টেবিল চামচ
  • বেকিং পাউডার – ১/৪ চা চামচ
  • চিনি – ২ টেবিল চামচ
  • এক চিমটি লবণ
  • দুধ – ৫ টেবিল চামচ
  • তেল – ২ টেবিল চামচ
  • চকোলেট চিপস বা পিনাট বাটার – ২ টেবিল চামচ

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি বড় মগে ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার, চিনি ও লবণ নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

এরপর এতে দুধ ও তেল যোগ করে মসৃণ ব্যাটার তৈরি করুন। ব্যাটার তৈরি হয়ে গেলে চকোলেট চিপস অথবা পিনাট বাটার মিশিয়ে দিন।

এবার মগটি মাইক্রোওয়েভ ওভেনে দিন। প্রথমে ৩০ সেকেন্ড গরম করে দেখে নিন কেক ঠিকভাবে ফুলছে কি না। প্রয়োজন হলে আরও ৩০ সেকেন্ড করে সময় বাড়ান। সাধারণত ১ থেকে ২ মিনিটের মধ্যেই কেক তৈরি হয়ে যায়।

খেয়াল রাখবেন, বেশি সময় ওভেনে রাখলে কেক শুকনো হয়ে যেতে পারে।

ব্যাস! খুব সহজেই তৈরি হয়ে গেল গরম গরম মজাদার মাগ কেক। চাইলে ওপরে চকোলেট সিরাপ, আইসক্রিম বা বাদাম ছড়িয়ে পরিবেশন করতে পারেন।

Comment / Reply From